করোনা যুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়কে নরেন্দ্র মোদী বারবার ফলো করেন দিশেহারা হয়ে। তবে বারবার দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী পদক্ষেপ করেন বড়ো দেরি করে! তৎপরতার এতই অভাব! করোনা পরিস্থিতি নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার বৈঠক বাতিল করে নবান্ন সভাঘরে সর্বদলীয় বৈঠক করেছেন সেই ২৩ মার্চ। দারুণ সফল হয় সেই বৈঠক, সব দল এ জন্য ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রীকে। সব বিরোধী দলের বক্তব্য শুনে সবার শেষে তৃণমূল কংগ্রেসকে অল্প সময় বলতে বলেন মুখ্যমন্ত্রী। বিরোধীদের সুপারিশ মেনে পদক্ষেপ করেন। যদিও দেখা যায়, বিরোধীদের অনেক সাজেশন আগেই কার্যকর হয়েছে বাংলায়। এটাই তো একজন ক্যাপ্টেনের সদর্থক ভূমিকা।
আর মোদী? তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করে বিরোধীদের সঙ্গে কথা বলবেন। সবার সঙ্গে ভিডিও কনফারেন্স সেরে অবশেষে প্রধানমন্ত্রী বিরোধী দলগুলির সঙ্গে ভিডিও কনফারেন্স করার সময় পেলেন। লোকসভা ও রাজ্যসভায় পাঁচজন সাংসদ আছেন এমন দলের নেতাদের সঙ্গে মোদীর ভিডিও কনফারেন্স হবে ৮ এপ্রিল সকাল ১১টায়। সেই মমতাকে ফলো করছেন, তবে দু সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর!