দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে সাড়ে তিন হাজার ছাড়িয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা ৩৫৭৭। করোনা পজিটিভ রয়েছে ৩২১৯ জনের। সুস্থ হয়েছেন বা ছাড়া পেয়েছেন এমন সংখ্যা ২৭৫। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৩। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০৫ জনের দেহে সংক্রমণ মিলেছে। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি (৭৪৮)। দিল্লিতে ৫০৩ জনের দেহে এখনও পর্যন্ত করোনা সংক্রমণ মিলেছে। মহারাষ্ট্রে ২৪ জন ও গুজরাটে ১১ জন করোনায় মারা গিয়েছেন।
এদিকে, এরই মধ্যে সুকৌশলে মুসলিমদের প্রতি বিদ্বেষ ছড়াচ্ছে মোদী সরকার! নিজামুদ্দিনে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়া কতজন আক্রান্ত তা আপডেট দেওয়ার সময় আলাদাভাবে উল্লেখ করছে কিছু রাজ্য। আর রবিবার ৫ এপ্রিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লাভ আগরওয়াল বিদ্বেষমূলক তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, দেশে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হওয়ার ঘটনা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, বর্তমানে ৪.১ দিনে করোনা সংক্রমণ দ্বিগুণ হচ্ছে, নিজামুদ্দিনের ঘটনা না হলে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হতে নিতো ৭.৪ দিন! কী সুকৌশলে একটি জাতির প্রতি বিদ্বেষ ছড়ানো!
কেন ওই ঘটনার বিচারবিভাগীয় তদন্তে ভয় পাচ্ছে মোদী সরকার। দিল্লির পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে। থানার সামনে ওই অনুষ্ঠান হলো। অপদার্থ কেন্দ্র ও আপ সরকার আঙুল চুষছিল কেন? দায় তাদের নিতেই হবে। আর আমেরিকা, স্পেন, ইতালিতে কোন জামাত অনুষ্ঠান ছিল? সেখানে আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা বাড়ছে। তেমন এ দেশেও বাড়ছে। প্রথমে গুরুত্ব দেয়নি মোদী সরকার। এখন রাজ্যগুলিকে সাহায্য না করে থালা বাজিয়ে আলো বন্ধ করতে বলছে! কেন্দ্রীয় সরকার নিজেদের ব্যর্থতার দায় না নিয়ে সংখ্যালঘুদের দিকে নজর ঘোরাতে চাইছে। ছিঃ, মোদী সরকার! ধিক্কার!