| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

ঋণ করে বিশ্বকর্মা গড়ছেন ময়নাগুড়ির প্রবীণ মৃৎ শিল্পী, বায়না না মেলায় চিন্তার ভাঁজ! : সজল দাশগুপ্ত

Reporter
সজল দাশগুপ্ত / ৩২৪ জন পড়েছেন
আপডেট সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

বিশ্বকর্মা পুজোর আর মাত্র চার দিন। আগামী ১৭ সেপ্টেম্বর হবে বিশ্বকর্মা পূজা। কিন্তূ পুজো আসলেও সেরকম ভাবে বায়না না মেলায় চিন্তায় পড়েছেন ময়নাগুড়ির প্রবীণ মৃৎ শিল্পী। পেটের দায়ে টাকা ঋণ করে ঝুঁকি নিয়ে বিপুল প্রতিমা গড়েছেন তিনি। বিক্রি না হলে কিভাবে ঋণ পরিশোধ করবেন তা নিয়েই চিন্তিত তিনি।

ময়নাগুড়ির প্রথম মৃৎ শিল্পী সুধীর পাল। বয়সের ভারে ভারাক্রান্ত হলেও তিনি এখনও প্রতিমা তৈরির কাজ করে চলেছেন। পুজোর মরশুম শুরু হলেও সেভাবে বায়না না মেলায় চিন্তিত তিনি। আর কয়েকদিন বাদেই বিশ্বকর্মা পুজো। টাকা ঋণ করে ঝুঁকি নিয়ে ছোট বড় মিলে প্রায় শতাধিক বিশ্বকর্মা প্রতিমা তৈরি করেছেন তিনি। সময় মতো প্রতিমা বিক্রি না হলে কিভাবে ঋণ পরিশোধ করবেন বুঝে উঠতে পারছেন না তিনি। এদিকে করোনার গ্রাসে লকডাউন। ফলে অনেক জিনিসের দাম আকাশ ছোঁয়া। পুজো পার্বনের জৌলুস কমেছে করোনার কারণে। ফলে প্রতিমা তৈরি করাটা দায় থেকেছে তাদের। সুধীর বাবু বলেন, “ময়নাগুড়ির প্রথম মৃৎ শিল্পী ছিলাম আমি। আর এখন বিভিন্ন জায়গায় অনেক শিল্পী কাজ করছেন। ফলে আগের থেকে এখন অনেকটা চাহিদা কমেছে আমার।” তিনি আরও বলেন, “এখনো সেভাবে বায়না মেলেনি। টাকা ঋণ করে শতাধিক প্রতিমা তৈরি করেছি। এগুলো বিক্রি না হলে সমস্যায় পড়তে হবে। এদিকে আমার সঙ্গে যারা কাজ করেন তাদের পারিশ্রমিক দিতে হয়। এবছর টাকা ঋণ করে ঝুঁকি নিয়েই প্রতিমা তৈরি করছি। কারণ আমার এটাই পেশা, এটার উপরেই আমার সংসার চলে।”

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev