করোনা মোকাবিলায় মঙ্গলকোট সভাপতি অপূর্ব চৌধুরীর মাধ্যমে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন মঙ্গলকোটের আপামর সাধারণ মানুষ এবং বিভিন্ন ক্লাব ও সংগঠন। আজ সকালে মঙ্গলকোট ব্লক পার্টি অফিসে সকলে এসে চেক ও ক্যাশ টাকা তুলে দেন ব্লক সভাপতি অপূর্ব চৌধুরীর হাতে। উপস্থিত ছিলেন মেহেবুব চৌধুরী ও মুন্সি রেজাউল হক। যাঁর ত্রাণ তহবিলে দান করলেন—আবিদা কনিজা সুলতানা (শিমুলিয়া চটী) ২,০০০ টাকা, সুবল মন্ডল ১,০০০ টাকা, সুঈপ সেখ ৫০০ টাকা।