সারা বিশ্বে করোনা আজ অতিমারীর আকার নিয়েছে। বিশ্বের শক্তিধর দেশগুলোতে মৃত্যুমিছিল। আমাদের ভারতেও করোনা থাবা বসাচ্ছে। এর মোকাবিলায় সারা দেশজুড়ে চলছে টানা লকডাউন। আর এই লকডাউন-এর জেরে চরম সংকটে পড়েছেন দেশের দিন না দিন খাওয়া মানুষগুলো। কাজ হারানোর ভয়ে দিন কাটাচ্ছেন তাঁরা।
এই পরিস্থিতিতে বাংলায় গরিব, প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। একই সঙ্গে দলগতভাবেও অসহায় মানুষদের পাশে দাঁড়াতে নিয়মিত ত্রাণ দেওয়ার কাজ চলছে। কোথাও আবার কমিউনিটি কিচেনের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে রান্না করা খাবার।
মন্তেশ্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি দেবপ্রিয় যশ তাঁর সাধ্যমতো মন্তেশ্বর গ্রামের গরীব মানুষের পাশে দাঁড়ালেন। গ্রামের ১০০ জন অসহায় দুঃস্থ মানুষদের হাতে চাল, ডাল, আলু তুলে দেন। তাঁদের স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সচেতন করেন।