ক্লাস ফোরের ছাত্রী মনু মাইতির বাবা-মার কাছে আবদার ছিল তার এই বছরের জন্মদিনটা পালন করতে হবে ধুমধাম করে। মেয়ের আবদার মেটাতে ধূমধাম করেই জন্মদিন পালন করলেন মাইতি দম্পতি। তবে আত্মীয় পরিজনদের নিয়ে নয়, তারকেশ্বর ব্যাবসায়ী সমিতির উদ্যোগে ও তারকেশ্বর করোনা রিলিফ ফান্ডের সহযোগিতায় এলাকার দুঃস্থ এবং তারকেশ্বরে আটকে পড়া সাধু সন্ন্যাসী থেকে ভিক্ষুকদের নিয়ে।

লকডাউনের জেরে বন্ধ হয়েছে সমস্ত আচার অনুষ্ঠান। কিন্তু মেয়ের আশা পূরণ করতে সমস্ত আয়োজন করেন মনুর বাবা-মা। নিজের জন্মদিনটা আত্মীয়দের সাথে পালন হয়নি বলে কোনো আক্ষেপ নেই বরং অতি উৎসাহে নিজেই পরিবেশন করে দই মিষ্টি। অন্যরকম ভাবে অপরিচিত মানুষগুলোর সঙ্গে নিজের জন্মদিন পালন করে বেজায় খুশি ছোট্ট মনু।
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার

