আজ ৫ মার্চ। গত বছর ঠিক এই দিনেই প্রয়াত হন বড়মা বীণাপাণি দেবী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক ছিল। বড়মা বীণাপাণি দেবীর প্রয়াণবার্ষিকীতে তাই মালদহ থেকে টুইট করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, গত বছর এই দিনেই মতুয়া মহাসঙ্ঘের প্রধান, বড়মা বীণাপাণি দেবী আমাদের ছেড়ে চলে গিয়েছেন। রাজ্য সরকার ২০১৮ সালে তাঁকে বঙ্গবিভূষণ সম্মান প্রদান করেছিল। তিনি অসুস্থ থাকাকালীন বেশ কয়েক বছর ধরে আমরা তাঁর যত্ন নিয়েছি। মতুয়া ভাই-বোনেদের সার্বিক মানোন্নয়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা মতুয়া ডেভেলপমেন্ট বোর্ড গড়েছি। হরিচাঁদ-গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় তৈরির কাজও জোরকদমে চলছে।