দক্ষিন দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ঘাসিপুর গ্রামের তিন অনাথ ভাই-বোনদের বাবা মা কেউ নেই, জেলা সভানেত্রীর কাছে খবর পৌঁছতেই প্রশাসনের অনুমতি নিয়ে ছুটে আসেন তিনি। আজ তাদের হাতে জামাকাপড়, চাল, ডাল-সহ অন্যান্য খাদ্যসামগ্রী ও পড়াশুনার জন্য খাতা, কলম তুলেন দিলেন তিনি। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুরজিৎ ঘোষ, ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সামিউন কবির, জেলা তৃণমূল যুব কংগ্রেস কমিটির সরফরাজ আলি-সহ স্থানীয় নেতৃত্ব বৃন্দ।
