বিজেপি নেতারা ঘরে বসে ভাষণ আর টুইট নিয়ে ব্যস্ত। মানুষকে ভুল বোঝাতে এলে তৃণমূল কংগ্রেস সৈনিকরা বলুন, আগে মধ্যপ্রদেশ সামলা, পরে ভাবিস বাংলা! মধ্যপ্রদেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের মোট সংখ্যা ২২৯। রোজ বাড়ছে। এখনও পর্যন্ত একজনও সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, এমন খবর নেই। উল্টে ১৩ জন মারা গিয়েছেন। করোনা যখন থাবা বসাচ্ছে তখন তো বিজেপি রিসর্ট রাজনীতি, ঘোড়া কেনাবেচা সেরে ক্ষমতা দখলে মনযোগী ছিল। রাজনৈতিক ডামাডোলে কমল নাথের যা করণীয় ছিল তা তিনি করতে পারেননি, সরকার বাঁচানোর মরিয়া লড়াই চালাতে গিয়ে। মুখ্যমন্ত্রী হিসেবে শেষ সাংবাদিক বৈঠকে তিনি বলেছিলেন, কৃষকদের জন্য প্রকল্প থাকলেও তা আর করা সম্ভব হলো না।

বিজেপি এখন ক্ষমতায়। চটকদারি বড়ো বড়ো ভাষণ ছাড়া শিবরাজ সিং চৌহান যে কাজের কাজ করতে ব্যর্থ তা দেখা যাচ্ছে। থালা বাজিয়ে মোমবাতি জ্বালছেন, কিন্তু কৃষকদের দিকে তাঁর নজর নেই। মাঠের ফসল মাঠেই পড়ে রয়েছে। ছাতরপুরে দেখা গেল, গনগনে রোদে মাথায় হাত দিয়ে জমিতে বসে কৃষকরা। তাঁরা বলছেন, লকডাউনে ফসল কাটার জন্য লোক পাওয়া যাচ্ছে না। মেশিন দিয়ে যে কাটব তারও অনেক দাম। তাই মাঠে পড়েই নষ্ট হচ্ছে ফসল। ব্যাপক ক্ষতির মুখে মধ্যপ্রদেশের কৃষকরা।
