কবে হাসবে মুকুটমণিপুর? প্রশ্নটা শুধু পর্যটকদের নয়, এই পর্যটনকেন্দ্রকে ঘিরে যাঁদের রুটি রুজি তাঁদের সকলের। লকডাউনের ফলে প্রায় ৭৫ দিন বন্ধ এই পর্যটন কেন্দ্র। বন্ধ থাকা এই পর্যটন কেন্দ্র খোলার প্রস্তুতি শুরু হয়েছে।

আজ রানিবাঁধের বিধায়ক এবং মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারপার্সন জ্যোৎস্না মান্ডি নিজে উদ্যোগে জীবাণুনাশক স্প্রে করার ব্যবস্থা করলেন। আজ সকাল থেকে ভিউ পয়েন্ট, জেলাপরিষদের স্টল, নৌকা ঘাট, মেনগেট, যুব আবাসন সমস্ত জায়গায় দমকল বিভাগের আধিকারিকদের সঙ্গে নিয়ে জীবাণুনাশক স্প্রে করালেন।
