| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

নব নব রূপে এস প্রাণে : মৌসুমী মিত্র ভট্টাচার্য্য

Reporter
মৌসুমী মিত্র ভট্টাচার্য্য / ৮৪২ জন পড়েছেন
আপডেট সোমবার, ৫ মে, ২০২৫

বাঙালীর অন্তরআত্মায় কান পাতলে একটা নামই রিনরিনিয়ে ওঠে। “রবীন্দ্রনাথ ঠাকুর”। মানবমনের সকল অনুভূতিতে যে তাঁর অনায়াস চলন! তাইতো নানান দৃষ্টকোণ থেকে তাঁর সৃষ্টি ভিন্ন ভিন্ন আঙ্গিকে অনুভূত হয়ে জুড়ে থাকে বাঙালীর সকল সত্তায়। তাঁর ভাবনায় নারী মননের বিকাশ যেভাবে ঘটেছে আজকের নারীর তাকে অস্বীকার করার সাধ্য কি! যুগান্তরের আলোয় সে নিজের মতো করে নতুনভাবে রবি-ভাবনায় মজে থাকে। রবীন্দ্র-সৃষ্টি যে চির-নতুন। আবহমানের প্রথম রবিরশ্মিতে প্রতিটি দিন যেমন নতুন করে উদ্ভাসিত হয় ঠিক তেমনই একেক মনের বীণার তারে কবির সৃষ্টি একেকভাবে ঝঙ্কৃত হয়ে চলে। আমরা উদ্দীপিত হই। তিনিই আবার নিয়ে চলেন নতুনের খোঁজে। কল্পনার আকাশ বড়ো হতে থাকে। এ থেকে বাঙালীর ইহজনমে মুক্তি নেই। অপার আনন্দে রবিঠাকুরের আসন পাতা থাকে হৃদয় জুড়ে।

এই বিশ্বসংসারে বারেবারে নিজেকে খুঁজে ফেরে নারী, “কে আমি?”

উত্তর মেলে না।

এই কঠিন ধরণী যখন মূক হয়ে থাকে তখনই জীবনের সব অম্লমধুর, হর্ষ-বিষাদ অনুভূতির ডালার মাঝে নারী সত্তার প্রকৃত রূপটিকে মেলে ধরে কবির সৃষ্টি। সেই অতল গহীন রত্নরাজির মাঝে এক অসীম নিত্য আনন্দে নিজেকে সে দেখতে পায়; পুলকিত হয়। মনের অনন্ত দোলাচল কাটিয়ে নারী-মন বাতাসে অণুরনিত হয়ে বলে ওঠে, “ওগো কবি, তোমার সৃষ্টিমাঝে আমিই যে চারুলতা, আমিই দামিনী, আবার একাধারে আমিই লাবণ্য, বিমলা, কুমুদিনী। আমার জীবনে শ্বাসের বাতাস হয়ে তুমিই যে আমার মরণ, রবি ঠাকুর।”

তাইতো ঘরে-বাইরে নানান ওঠাপড়ায় জর্জরিত হয়েও এযুগের মেয়ে ভাবে, “সন্দীপ, তোমার বোহেমিয়ান জীবনে আমি যে মরেছি; সংসারঘাটায় জীবনের নোঙর আটকে, তবু তোমার ডাক উপেক্ষা করতে পারি কই?

ইহজীবনে আর কোথাও আমার রূপের কদর না থাকলেও আমিই তো তোমার মক্ষী, মক্ষীরাণী।”

ভাবে, “শুধুমাত্র প্রাচুর্য কি জীবনের ঘড়া ভরাতে পারে, যদি না তাতে থাকে স্তাবকতার ছলাৎছল!

রবিঠাকুর তুমি বুঝি জানতে, সহস্র আলোকবর্ষ জুড়ে আমার মতো সামান্যা সীমন্তিনী তোমার সন্দীপের প্রেমে উতলা হবে? তাই বুঝি বাইরের খোলা হাওয়ার ডাকে তোমার বিমলাকেও অন্তর্দ্বন্দ্বে ছিন্নভিন্ন করে চিরকালীন দোলাচলের আয়নার সামনে দাঁড় করিয়েছিলে?

ওগো হৃদয়হরণ, তোমার এ ডাকে আজ আমিও যে ভেসেছি অনির্দেশের পথে, তাইতো আজ এ বাদলঘন নিশীথে আমার মনের রক্তকরবীর ডালি নিয়ে এসেছি তোমারই দ্বারে।

প্রেমের ঠাকুর, এ ভালোবাসার মরণে আজ আমার লাজ নেই, শঙ্কা নেই; জানি শেষ পর্যন্ত তুমি আমাতেই আছ। তোমার বাণী বাজে বুকের মাঝে, —

পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি, ছিন্ন পালের কাছি

মৃত্যুর মুখে দাঁড়ায়ে জানিব তুমি আছ আমি আছি।

আমায় নিয়ে নিত্য খেলায় মেতে থাক তুমি। দেশের বিমূর্ত আত্মাকে যখন মূর্ত করে তোল, আমি হারিয়ে ফেলি নিজেকে। তোমার ইচ্ছেয় আজকের সুচরিতা অস্ফুটে ডেকে ওঠে, — “এই গোরা, গোরা।” জানি সে সাড়া দেবে না, তবুও; আমার হৎপিণ্ডের লাবডুব শব্দ যে নিজের কানেই বাজতে থাকে। মনে মনে বলি, — “তুমি জান না গোরা, তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম, মনের দুন্দুভিতে ঘা পড়েছিল। রবিঠাকুরের পাতায় তোমার তেজোদৃপ্ত চেহারায় মুগ্ধ ছিলাম আমি, যদিও তোমার প্রেমিকা সুচরিতার মতই তোমার উগ্ৰ হিঁদুয়ানীকে পছন্দ করতাম না মোটেই, তবুও তোমার যুক্তিনিষ্ঠ সত‍্যকার দেশপ্রেমের ভেতর দিয়ে কৈশোরের আঙিনা ছেড়ে সদ্য যৌবনে পা দেওয়া আমি চিনেছিলাম আমার প্রকৃত ভারতবর্ষকে।

আজ তুমি রবিবাবুর পাতা থেকে উঠে এসেছ আমার সামনে। শিয়ালদহ স্টেশনের অজস্র যাত্রীর ভিড়ের মাঝে আমার মুগ্ধ দৃষ্টি এখন তোমাতেই আটকে। সবেমাত্র স্টেশনে এসে থামা ট্রেন থেকে নেমে আমার সামনে দিয়ে তুমি চলে যাচ্ছ তোমার গন্তব্যের পথে।

উন্নত গ্ৰীবা, প্রশস্ত ললাট, কাঁধ পর্যন্ত ছড়িয়ে থাকা খেয়ালী চুল, তপ্ত কাঞ্চনবর্ণ চেহারায় পাঞ্জাবীর ওপর একটা ঝোলা নিয়ে আজকের গোরা চলেছে আমার সামনে দিয়ে। কোনদিকে দৃকপাত না করে ঋজু পদক্ষেপে যেন ভারতবর্ষের আত্মাকে আত্মস্থ করে চলেছে এক বাউল সন্ন্যাসী। আজ একুশ শতকের সুচরিতাও মুগ্ধ রবিঠাকুরের পাতা থেকে উঠে আসা তার আপন গোরাতে।”

ওগো নিরুপম, তোমার সাধারণ মেয়ে তোমাকে আকুতি জানিয়েছিল একটিবার তাকে জিতিয়ে দেওয়ার জন্য। কিন্তু আজ আমার মতো সামান্যার কাছে তুমি যে নিজেই হেরে বসেছ সারা জনমের মতো। বাঁধা পড়েছো আমার হৃদয়কুসুমের তিথিডোরে। সে ডোর ছিন্ন করবে এমন সাধ‍্য তোমার নেই।

ওগো পরাণসখা, তোমার কিরণেই আজ আমার সাজহীন অর্ঘ্যডালি আপন মহিমায় দীপ্ত। আমি জানি, —

আমায় দেখবে বলে তোমার অসীম কৌতূহল

নইলে তো এই সূর্যতারা সকলি নিষ্ফল।

তোমার অসীম প্রসন্নতার মাঝেই আমার হৃদয়ের সকল আলো লুকিয়ে আছে। সব সুন্দরের আশায় আমার সকল প্রেমের ঐশ্বর্যের মুক্তি তোমারই সৃষ্টির মাঝখানে।

তবে ঠাকুর তোমাকেই বলি, আমি কিন্তু তোমার লাবণ্যর মতো মহিয়সী নই কখনোই। তার আবেগকে সে রেখেছে একান্ত অনুভূতির আড়ালে আর তার ভালোবাসা লোকায়তের সীমানা ছাড়িয়ে এক অনন‍্য শাশ্বত মাধুর্যে উজ্জ্বল হয়ে উঠেছে। হারানোর বেদনাতেও তোমার লাবণ‍্য সংযত। তাইতো সে তার ভালোবাসাকে অনায়াসে বলতে পারে, “তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান, গ্ৰহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়”।

ওগো সখা, তোমাকে কিছু দেওয়ার স্পর্ধা যে এই সামান‍্যার নেই। আমি ঋণীই ও তো নই কোনোভাবে। তোমার সকল সৃষ্টি যে আমারই মাঝে প্রকাশিত আমার প্রাণবায়ু যে তোমাতেই নিহিত।

হে প্রিয়, ‘তোমার আলোয় নাই তো ছায়া

আমার মাঝে পায় সে কায়া

হয় সে আমার অশ্রুজলে সুন্দর বিধুর

আমার মধ্যে তোমার শোভা এমনই সুমধুর’

এক অবিনশ্বর শাশ্বত সৌন্দর্যে তোমাতেই আমি নব নব রূপে এক সামান্যা নারী।।”

আপনার মতামত লিখুন :

6 responses to “নব নব রূপে এস প্রাণে : মৌসুমী মিত্র ভট্টাচার্য্য”

  1. প্রশান্ত মাজী says:

    পড়লাম। বেশ ভালো। আরও লিখুন।

  2. প্রশান্ত মাজী says:

    পড়লাম। বেশ ভালো। আর একটি জন্মদিন তাঁর আগতপ্রায় । সময়োপযোগী লেখা। আরও লিখুন।

  3. Chandrima Mukherjee says:

    Asadharon. Khub majbut lekha. Sotti jyano bhirer majhe Gora ke dekhte pachhi. Lekhoni aro aro ujjibito hok, ei kamona kori.

  4. মৌসুমী মিত্র ভট্টাচার্য্য says:

    অণুপ্রাণিত হলাম। আন্তরিক ধন্যবাদ জানাই আপনাকে।????

  5. Mridula Banerjee says:

    পড়তে পড়তে অনুভূতি, তাই বেশ সময় দিলাম, প্রতিদিনের রবি ঠাকুর আমাদের মত সামান্য নারী কে যে অসামান্য করে তুলেছেন, খুব ভালো লাগলো

  6. Nandini Adhikari says:

    একদম তোমার নিজস্ব ভাবনায় রবীন্দ্রনাথের নারীচরিত্ররা এ লেখায় উঠে এসেছে। এ লেখা বড় সহজসাধ্য নয়। তুমি সে সাহস আর সৌকর্যের পরিচয় দিলে।

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev