করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়া রাজ্য আপৎকালীন ত্রাণ তহবিলে নিজেদের একদিনের বেতন বাবদ ৭৫ হাজার টাকা সংগ্রহ করে তা তুলে দিলেন পূর্ব বর্ধমানের নাদনঘাটের রামপুরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের উপস্থিতিতে বৃহস্পতিবার ২৩ এপ্রিল সেই অর্থ তুলে দেওয়া হয় কালনার মহকুমাশাসক সুমনসৌরভ মোহান্তির হাতে। ছিলেন এই বিদ্যালয়ের শিক্ষক তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম।
ছবি ও সংবাদ : মোহন সাহা