| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

নন্দলাল বসু : লিখছেন শুভাপ্রসন্ন

Reporter
শুভাপ্রসন্ন / ১৭৯২ জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

বাংলা তথা ভারতবর্ষে আধুনিক চিত্রকলার অন্যতম জনক আর ভারতীয় শিল্পের পুনরুজ্জীবনের অন্যতম প্রধান পুরধা নন্দলাল বসু। এনট্রান্স পরীক্ষার পর অবনীন্দ্রনাথের কাছে যখন চিত্রকলা শিক্ষার ইচ্ছা নিয়ে তাঁর সম্মুখীন হন তখনই অবনীন্দ্রনাথ তাঁর কাজ দেখে বিস্ময় প্রকাশ করেছিলেন। তিনি তৎকালীন সরকারি আর্ট স্কুলের প্রিন্সিপ্যাল হ্যাভেল সাহেবর কাছে নিয়ে যান। আর তাঁদের পরামর্শে সেই সময়ে বিখ্যাত শিল্পী ঈশ্বরীপ্রসাদের ক্লাসে ডিজাইনের ছাত্র হিসেবে ভর্তি হন। পরবর্তীকালে ১৯১৫ সালে  ইন্ডিয়ান আর্ট সোসাইটির পত্তন হলে নন্দলাল বসু, ক্ষিতিন মজুমদার অসিত হালদার প্রমুখেরা একই সঙ্গে কাজ করে ছাত্রদের Indian Painting-এর তালিম দিতে শুরু করেন। কিন্তু রবীন্দ্রসান্নিধ্যে আসার পর রবীন্দ্রনাথের এই প্রতিভাকে খুঁজে নিতে অসুবিধে হয়নি। তাঁর আহ্বানে কলকাতা ছেড়ে স্থায়ী দায়িত্ব গ্রহণ করেন শান্তিনিকেতনে।

রবীন্দ্র-আশ্রমে কলাভবনের দায়িত্ব নিয়ে ১৯২০ সাল থেকে টানা প্রায় আমৃত্যু তিনি শান্তিনিকেতন আর রবীন্দ্রনাথের মানসলোকে একাকার হয়ে যান। অবনীন্দ্র, গগনেন্দ্র তাঁদের ছাত্র-ছাত্রী পরবর্তীকালে নন্দলাল বসুর ছাত্র-ছাত্রীরা মিলে যে বেঙ্গল স্কুল অব আর্টের সূচনা হয়েছিল, তা থেকে বাংলার আধুনিক চিত্রকলার নিজস্ব পরিচয় তৈরি হলো। নন্দলাল বসুর মতো একজন অতি সরল মাটির মানুষ যিনি ভারত আত্মাকে হৃদয়ঙ্গম করেছেন, সিস্টার নিবেদিতার সংস্পর্শে এসে রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত হয়ে আধ্যাত্ম আর প্রকৃত নন্দনচেতনার এক বিষ্ময়কর ব্যক্তিত্ব হিসেবে আমাদের কাছে জাজ্জ্বল্যমান হয়ে রয়েছেন। তারই সঙ্গে ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে স্বদেশ চেতনার প্রকাশ তাঁর কাছে আমরা যে দেখেছি তা তুলনাহীন। শান্তিনিকেতন যেমন তাঁর কেন্দ্রভূমি শিল্পভূমি অন্যদিকে রবীন্দ্রনাথের মানস পটের প্রতিফলন যা তাঁর নন্দন বোধ আর রুচির সঙ্গে দৈনন্দিন সমাজ ছন্দে যে রঙিন হয়ে ওঠার স্বপ্ন গুরুদেব দেখিয়েছিলেন তাকে বাস্তবে বর্ণে, রেখায়, ছন্দে, রূপায়িত করেছিলেন নন্দলাল বসু।

একদিকে তিনি রবীন্দ্রনাথ অন্যদিকে মহাত্মা গান্ধী এবং নিবেদিতার সংস্পর্শে ভারত আত্মার মর্ম উপলব্ধি করে যেমন শিল্পে প্রকাশ ঘটিয়েছিলেন, তেমনি তিনি অসংখ্য কাজের মধ্যে যেমন নগরজীবনকে চিত্রিত করেছেন, অনুরূপভাবে সৃষ্টি করেছিলেন পুরানের নানা কাহিনীকেও। সেই প্রথম তাঁর বড়ো ছবি সতীদাহ বিষয়, তারপর রামায়ণী কথা, অহল্যা উদ্ধারের বিখ্যাত ছবি, শিবলীল, কুমারসম্ভব ও পরবর্তীকালে রবীন্দ্রনাথের নটীর পূজার মধ্যে দিয়ে বহু ছবি এঁকেছেন। তাঁর শিক্ষাদান পদ্ধতির মধ্যেও বিশিষ্টতা লক্ষণীয়। ছাত্রদের তিনি শুধু কারুকাজ শেখাননি, পাশাপাশি ইতিহাস-প্রকৃতি যেমন মানুষকে জানা ঠিক তেমনিই সমাজকে জানানোর মধ্য দিয়ে অসংখ্য ছাত্রকে অনুপ্রাণিত করেছিলেন। একদিকে রামকিংকর বেইজ, বিনোদবিহারী মুখোপাধ্যায়, রমেন চক্রবর্তী, ধীরেন দেববর্মণ, মাসোজি, ইন্দ্র দুগার, দীনকর কৌশিক থেকে শুরু করে অসংখ্য ছাত্র-ছাত্রী যাঁরা সর্বভারতীয় ক্ষেত্রে এবং পৃথিবীর কাছে ভারতীয় শিল্পের পরিচয় প্রতিষ্ঠা করতে পেরেছিলেন তিনি ছিলেন তাঁদের শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুও বটে। সেই মাস্টারমশাই নন্দলাল বসুর শিক্ষক হিসাবে অবদান চিরস্মরণীয় থাকবে।

অন্যদিকে মহাত্মা গান্ধীর আহ্বানে হরিপুরা কংগ্রেসের সজ্জায় তাঁর বিশেষ বৈশিষ্ট্য আমরা লক্ষ করেছি তেমনই রবীন্দ্রনাথের নানান নৃত্য নাটিকায় তাঁর মঞ্চসজ্জা পোশাক সবেতেই একটা বিশেষ ধরণের নান্দনিকতার ছাপ আমরা দেখতে পাই। শিল্পী শিক্ষক আর মানুষ নন্দলাল বসু আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। আধুনিক সভ্যতা তাঁর কাছে চিরঋণী হয়ে থাকবে। ১৮৮২ সালের ৩ ডিসেম্বর তাঁর খড়গপুরে জন্ম আর ১৯৬৬ সালের ১৬ এপ্রিল তিনি শিল্পজগৎ শূন্য করে চলে যান। এক মাটি ছোঁয়া মানুষ আর আকাশ ছোঁয়া শিল্পী নন্দলাল বসুকে সশ্রদ্ধ প্রণাম।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev