দেশে করোনা আক্রান্তের সংখ্যা টপকে গেল ঊনিশ হাজারের সীমানা। এর আগে মঙ্গলবার ২১ এপ্রিল বিকেলে জানানো হয় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৮৯৮৫।তাঁদের মধ্যে পজিটিভ ১৮৬০১। মৃত ৬০৩। সুস্থ হয়েছেন ৩২৫২ জন। সোমবার সাত শতাধিক মানুষ সুস্থ হওয়ায় সুস্থ হওয়ার শতকরা হার বেড়ে হয়েছে ১৭.৪৮ শতাংশ। বুধবার করোনা পরিস্থিতিতে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক ডাকা হয়েছে।
এবার বিজেপি-শাসিত রাজ্যগুলির অবস্থা দেখা যাক।
গুজরাটে নতুন করে ১১২ জন আক্রান্ত হওয়ায় মোট সংক্রমিত রোগীর সংখ্যা ২১৭৮। আরও ১৩ জন মারা গিয়েছেন, ফলে মৃতের সংখ্যা ৯০। এরপর গুজরাট মডেল নিয়ে কী বলবেন বিজেপি বাবুরা? কেন্দ্রীয় প্রতিনিধিদল যাবে না?
মধ্যপ্রদেশে পাঁচ মন্ত্রী শপথ নিয়েছেন এদিন, রাজ্যে মৃত্যুমিছিল চলার মধ্যেই! কী মানবিক পদক্ষেপ! এ রাজ্যের আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫৪০, মৃত ৭৬ জন।
উত্তরপ্রদেশে আক্রান্ত ১২৯৪, মৃত্যু হয়েছে ২০ জনের।
কর্নাটকে আক্রান্ত ৪১৮, মৃত ১৭, সুস্থ ১২৯ জন
তামিলনাড়ুতে আক্রান্ত ১৫২০, মৃত্যু ১৭ জনের।