| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

বিদ্রোহে ‘বিদ্রোহী’ : বিতর্কে নজরুলের কালজয়ী কবিতা : প্রলয় চক্রবর্তী

Reporter
প্রলয় চক্রবর্তী / ৩০৪২ জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

নজরুলের বিদ্রোহী কবিতা কে বলা হয় বিদ্রোহের বজ্রনির্ঘোষ, বিদ্রোহীর ম্যাণিফেস্টো। আবুল আহসান চৌধুরীর লেখা থেকে জানা যায় সম্ভবত বিদ্রোহী কবিতাটি সর্বপ্রথম প্রকাশিত হয় শান্তিপুরের কবি মোজাম্মেল হক সম্পাদিত ‘মোসলেম ভারত’ পত্রিকায় কার্তিক ১৩২৮ বঙ্গাব্দে! তবে সর্বাদিক প্রচলিত মত অনুসারে কবিতাটি প্রথম প্রকাশিত হয় ১৩২৮ বঙ্গাব্দের ২২ পৌষ তারিখে সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায়। প্রথম প্রকাশনা নিয়ে ধন্ধের কারণ হল ‘মোসলেম ভারত’ পত্রিকার প্রকাশনা ছিল অনিয়মিত এবং এর প্রকাশনা তারিখ ও প্রকৃত প্রকাশকালের মধ্যে পার্থক্য থাকতো। কবিতাটি প্রকাশের পর এর তুমুল জনপ্রিয়তার কারনে অন্যান্য পত্রপত্রিকায় যেমন প্রবাসী (মাঘ ১৩২৮), সাধনা (বৈশাখ ১৩২৯), ধূমকেতু (২২ আগস্ট ১৯২২), দৈনিক বসুমতী তে ক্রমান্বয়ে পুনর্মুদ্রিত হতে থাকে। একজন কবির একটি কবিতার বিভিন্ন পত্রপত্রিকায় পুনর্মুদ্রণ অবশ্যই শ্লাঘার কারণ। এমন ঘটনা বিরলতমও বটে।

অজস্র প্রশংসা ও অভিনন্দনের পাশাপাশি কবি নজরুল কে তাঁর বিদ্রোহী কবিতার জন্য বিস্তর সমালোচনার সম্মুখীন হতে হয়। পত্রপত্রিকা ও ব্যক্তিগত স্তরে তিনি তীব্র কটাক্ষ এবং নিন্দামন্দের মুখোমুখি হন। বিদ্রোহী কবিতার প্যারডি রচনা করে কবি ও তাঁর কবিতাকে বিদ্ধ করা হয়। ‘ইসলাম দর্শন’, ‘ছোলতান’ প্রভৃতি পত্রপত্রিকা ছাড়াও সজনীকান্ত দাস শনিবারের চিঠিতে ‘ব্যাঙ’ (১৮ আশ্বিন ১৩৩১) এবং ‘সওগাত’ পত্রিকায় গোলাম মুস্তাফা কবি ও কবিতাকে কৌতুক ব্যঙ্গবাণে বিদ্ধ করেন।

তবে বিদ্রোহী কবিতা বিষয়ে বেশ বড় রকমের বিতর্ক ওঠে কবি মোহিতলাল মজুমদারের লেখা ‘আমি’ নামক এক গদ্য রচনাকে কেন্দ্র করে। অভিযোগ ওঠে বিদ্রোহী কবিতাটি ‘আমি’ গদ্যাংশের হুবুহু অনুকরণ! ‘আমি’ প্রকাশিত হয়েছিল ‘মানসী’ পত্রিকার পৌষ ১৩২১ সংখ্যায়। মোহিতলালের ভক্তবৃন্দ প্রচার করতে থাকেন নজরুলের কবিতাটি ‘আমি’ দ্বারা অনুপ্রাণিত হলেও তিনি এর ঋণস্বীকার করেননি। এ সম্পর্কে মুজফফর আহমেদ তাঁর ‘কাজী নজরুল ইসলাম : স্মৃতিকথায়’ লেখেন, “শুরুতে তিনি ‘আমি’-র ভাব নিয়ে ‘বিদ্রোহী’ রচনার কথাই বলে বেড়াচ্ছিলেন। সম্ভবত তাতে তেমন কাজ না হওয়ায় অনেক পরে তিনি বলা শুরু করেছিলেন যে নজরুল তাঁর লেখার ‘ভাব’ চুরি করেছে”। এ প্রসঙ্গে মুজফফর আহমেদ আরো বলেন, বিদ্রোহী কবিতা লেখার একবছর আগে নজরুল ‘আমি’ গদ্যাংশটি শুনেছিলেন বন্ধু মোহিতলালের কাছ থেকে। এমন হতে পারে মোহিতলালের লেখা শুনে নজরুলের মনে হয়েছিল যে এই ধরনের একটি কবিতা লেখা যায়।

বিদ্রোহী কবিতার বিরুদ্ধে বিদ্রোহ এর পরও সক্রিয় ছিল। এ প্রসঙ্গে আবুল আহসান মণিলাল গঙ্গোপাধ্যায়-এর একটি প্রয়াসের কথা উল্লেখ করেছেন। মণিলাল ছিলেন ‘ভারতী’ পত্রিকার যুগ্ম সম্পাদক ও বিভিন্ন গ্রন্থের লেখক। তিনি বিদ্রোহী কবিতা প্রকাশের পরপরই ‘মোসলেম ভারত’ পত্রিকার সম্পাদকের কাছে একটি চিঠি পাঠান এবং ‘আমি’ গদ্যাংশের একটি অনুলিপি, নানা সাদৃশ্য স্থানগুলোর নিচে দাগিয়ে চিঠির সঙ্গে যুক্ত করে দেন। বিদ্রোহী কবিতার অকুন্ঠ প্রশংসা করেও তিনি ‘আমি’ প্রসঙ্গ তোলেন এবং ‘বিদ্রোহীর বন্ধুস্বরুপ’ এই রচনাটি পুনর্মুদ্রণের অনুরোধ জানান। উপরিউক্ত রচনাদুটির “ভাব ও ভাষার এমন একটি আশ্চর্য মূলগত সাদৃশ্য আছে যাহা পাঠককে সন্দিহান করে” এ কথা বলে তিনি মন্তব্য করেন “কিন্তু তাহাতে কোনোটিরই রসভোগের ব্যাঘাত জন্মায় না”। মণিলালের বক্তব্য আপাত নিরপেক্ষ হলেও চিঠিটিতে তাঁর উদ্দেশ্য ও মনোভাব নিরপেক্ষ ছিলনা। মোসলেম ভারত পত্রিকায় শেষ পর্যন্ত মণিলাল গঙ্গোপাধ্যায়ের চিঠি এবং ‘আমি’ রচনাটি প্রকাশিত হয়নি। নজরুল-এর বিদ্রোহী কবিতা নিয়ে আর কোন বিতর্ক হোক এমনটা হয়তো চাননি পত্রিকার সম্পাদক।

এভাবেই বিতর্কিত-নামার অংশ হয়ে থেকে যায় অগ্নিক্ষরা এক লেখনী যা পরাধীন জাতির জীবনকে স্পন্দিত করে, অসাম্যের বিরুদ্ধে বিদ্রোহ করতে প্রেরণা দেয় আজও।

তথ্য সূত্র : সাহিত্যের রূপকার পুনর্বিচারের অবলোকন, আবুল আহসান চৌধুরী, বাংলা একাডেমী, ঢাকা।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev