করোনা-সতর্কতায় আপাতত ১৫ এপ্রিল অবধি বন্ধ বাংলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি। এই অবস্থায় যাতে সিলেবাস শেষ করা যায় সেজন্য প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। সশরীরে ক্লাসে আসার বদলে বাড়িতে বসেই পড়ুয়ারা প্রয়োজনীয় টিপস পাচ্ছেন শিক্ষকদের কাছ থেকে। পড়ুয়াদের জন্য এমন ব্যবস্থা চালু করেছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। অনলাইনে থেকে, ভিডিও কনফারেন্স-সহ নানাবিধ উপায়ে ক্লাস নিচ্ছেন অধ্যাপকরা। জার্নালিজম-সহ বিভিন্ন বিষয়ে বিভিন্ন কোর্স এভাবেই চলছে। পড়ুয়াদের সুবিধার্থে নীচে সেই লিঙ্কগুলি দেওয়া হলো:
পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম: (ডিজিটাইজড এসএলএম ও অডিও ভিডিও লেকচার)
www.wbnsou.ac.inwww.nsouict.ac.in (ইউজার আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে)
ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রাম: (ডিজিটাইজড এসএলএম)www.wbnsou.ac.in
ভোকেশনাল প্রোগ্রাম: (ডিজিটাইজড এসএলএম ও অডিও ভিডিও লেকচার)www.nsouict.ac.in (ইউজার আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে)
ওইআর রেপজিটরিhttp://nsouoer.krc.net.in/
এনএসওইউ ওয়েব টিভিhttp://www.wbnsou.ac.in/online_services/webtv.shtml#active_webtv
