| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

বিষয়গত দৈন্যেই নেটফ্লিক্সের বাজার পড়ছে : রঞ্জন সেন

Reporter
রঞ্জন সেন / ৪১৩ জন পড়েছেন
আপডেট শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

কিছুদিন আগেও ওটিটি প্ল্যাটফর্মে ছবি কিংবা সিরিজ দেখা মানেই ছিল নেটফ্লিক্স। এখন তার বাজার পড়ছে দ্রুত গতিতে। চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে নেটফ্লিক্সের শেয়ারের দাম পড়েছে ৩৫ শতাংশ। গত বৃহস্পতিবার অবধি অব্যাহত ছিল এই পতন। ২০২২ এর প্রথম পর্বে প্রায় ২ লাখ গ্রাহক হারিয়েছে এই প্ল্যাটফর্ম। ওটিটি প্ল্যাটফর্মগুলির হাত ধরে দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি এবং টিভি সোপ নির্মাতাদের আয়পত্তর ভালোই হচ্ছিল। এরফলে তাতে ধাক্কা লাগবে বলে তথ্যাভিজ্ঞ মহলের ধারণা।

অবস্থা যে বেশ কঠিন তা বোঝা যায় সংস্থাটির টাকাপয়সা দেওয়ার ধরণ দেখে। আগে নেটফ্লিক্স চলচ্চিত্র এবং সোপ নির্মাতাদের টাকা দেওয়ার ব্যাপারে ছিল খুবই উদার।

ব্যবসার অবস্থা খারাপ হওয়ায় এখন তারা বাজেট কমাতে চাইছে। যেসব শো’গুলি খরচ তুলতে পারছে না তা বন্ধ করে দিতে চাইছে তারা। প্রাথমিকভাবে গ্রাহক চাঁদা অনেকটা কমিয়ে অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করেছিল এই গ্লোবাল স্ট্রিমিং জায়েন্ট। কিন্তু তাতে কাজ না হওয়ায় এখন তারা প্রোডাকশন বাজেট কমাচ্ছে। ওয়াকিবহাল মহলের মতে এখন নেটফ্লিক্সের বাজেট অনেক ক্ষেত্রে অ্যামাজন প্রাইম বা ডিজনি+হটস্টারের তুলনায় কম। নেটফ্লিক্স কর্তৃপক্ষ অবশ্য বলছেন, উপযুক্ত ও সম্ভাবনাময় প্রজেক্টে তারা খরচে কোন কার্পণ্য করছে না।

অনেকের মতে কিছু উচ্চাকাঙ্ক্ষী খুচরো ব্যবসায়ী সংস্থা নেটফ্লিক্সের শেয়ারের দাম অতিরিক্ত বাড়িয়ে দেওয়াতেই বাজারে এই ধ্বস নেমেছে। ডিটিএইচ, ওটিটি এবং ডিজিটাল মিডিয়া কোম্পানিগুলিকে নিয়ে সারা পৃথিবীতে যে মাতামাতি শুরু হয়েছিল তাতে শেয়ার বাজারের বহু লগ্নীকারি রাতারাতি লাভের আশায় প্রচুর বিনিয়োগ করেছিলেন। ব্যবসা ধাক্কা খেতেই তারা রাতারাতি বিনিয়োগ তুলে নিচ্ছেন। তাই শেয়ারের দাম পড়ছে দ্রুত।

অনেকে আবার এই যুক্তি মানতে নারাজ। তাদের মতে বিষয়বৈচিত্রের অভাব এবং অতিরিক্ত গ্রাহক চাঁদা নেটফ্লিক্সের গ্রাহক কমার কারণ। এই প্ল্যাটফর্মে সিরিজ ও ছবিগুলি দর্শকদের মতে, গোড়ার দিকে নেটফ্লিক্স এক্ষেত্রে তার প্রতিযোগীদের থেকে অনেক এগিয়ে থাকলেও এখন তার বিষয়গত দৈন্য বেড়েছে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বীরা তাদের ছবি ও সিরিজগুলিতে বৈচিত্র বাড়ানোর ফলে দর্শকরা ঝুঁকছেন সেদিকে। অ্যামাজন প্রাইম, ডিজনি+হটস্টার, সোনি লাইভ এবং জি আর্কাইভ বিষয় ও নির্মাণ দুটি ক্ষেত্রে অনেকটা এগিয়ে গেছে। তাই দর্শক তাদের দিকে ঝুঁকছে। রমরমা কমেছে নেটফ্লিক্সের।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev