বিগ বসের মতো টাস্ক দিচ্ছেন একের পর এক। পুরো পাগলের মতো। শেয়ানা পাগল।

দেশের জ্বলন্ত সমস্যাগুলো ঢাকবেন নাকি করোনা ত্রাণ তহবিলের টাকা ওই ৯ মিনিটে সরব মোদীর মাধ্যমে হাওয়া করবেন? নরেন্দ্র মোদীর পরশু দিন রাত ৯টায় দিয়া, মোমবাতি বা টর্চ জ্বালানোকে এভাবেই কটাক্ষ নেটিজেনদের। কেউ বলেছেন, ছাদে বিড়ি ধরালে হবে? কারও আবার বার্তা স্যানিটাইজার মেখে মোমবাতি ধরানো যাবে না! সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ছে বেশ কিছু মজার পোস্ট।
