| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

নববর্ষ আসে, কবিতার অক্ষর বলে, ‘তুমিও সুন্দর’ : অমৃতাভ দে

Reporter
অমৃতাভ দে / ৪১৭ জন পড়েছেন
আপডেট রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪

বাংলা নববর্ষ ১৪৩১ বিশেষ সংখ্যার লেখা।

আগামীকালের মধ্যে ক্রমাগত

যাচ্ছেন, অন্ধের মতো, সুনিশ্চিত, যেমন

গতকাল বলে কিছু নেই আর

গতকাল চলে গেছে অন্ধকারে, চির-নির্বাসনে

নিজেকে অন্ধকারে নিক্ষেপ করতে-করতে করতে- করতে

আগামীকালের টানে টানে

এতদূর এলেন

এই যে ক্রমাগত আসা

এই-ই বেঁচে থাকা

এই বাঁচাটাকে নিস্পৃহ

মুছতে মুছতে

মুছতে মুছতে

শূন্য করে

অন্ধকারে নিক্ষেপ করাই

আগামীকাল

শীত চলে যাচ্ছে। উষ্ণতা একটু একটু করে বাড়ছে আমাদের মফস্বলে, ঝরাপাতার মরশুম। পাতা ঝরার শব্দ আমার কাছে কবিতার অন্ত্যমিলের মতোই।

কোকিল আজও ডাকে পুতুলনগরীতে। বুধবার।

সকালবেলায় আসত যে ফকির, উচ্চারণ করত ‘রাধে রাধে’। সে তো আসেনি অনেকগুলো সপ্তাহ।ঝরাপাতা উড়ে আসে ঘরের দরজায়।এই সময় কেমন শূন্য শূন্য লাগে।

মন ঘুরিয়ে নিই বড় প্রেক্ষাপটে

কারুকাজ করা সূর্যাস্ত দেখি

তার বুকে ভালোবাসার মতো লেপটে আছে

একটুকরো রঙিন মেঘ

ঐ রকমই আমিও লটকে আছি

পৃথিবীর বুকে, এক বিন্দু হয়ে

জীবন উপভোগ্যই

যা চাই, তা পাই বা না-পাই

একটু হাওয়ার দোলায় পাতার খেলা, একটু মেঘের ছোঁয়ায় আলোর আনন্দ, ডালে বসে দোলা মগ্ন পাখিটির আহ্লাদ — চারপাশের ছোটো ছোটো সুখের ঢেউয়ের মধ্যে ভেসে থাকতে ইচ্ছে করে।ভাবি ‘এত দুঃখের মধ্যে আমিও তো কম সুখী নই।’কবিতাই একমাত্র আশ্রয়।দেবদাস ভুলিয়ে দেন শোক-তাপ-দুঃখ। বুঝি, ‘জীবন এক টুকরো স্বপ্নই’। একদিন বিহ্বল এক স্বপ্নের মধ্যে ঘুমিয়ে পড়ে স্বপ্নের অতীত হয়ে যাব আমিও। কবিতার নাম ‘কোমা’। অসহ্যকে অসহ্য কষ্টের মধ্যেও দেবদাস বলেন ‘তুমিও সুন্দর’। সমগ্র কাব্যগ্রন্থের কবিতাপাতায় বিস্ময়ের ঘোর লেগে। আছে মনে হয় ধ্বনির স্রোতের উল্লাসের ভিতর বেঁচে আছি আমিও। সমুদ্রের তীরে অন্ধকারে যেমন হতবাক হয়ে শুনি অন্তহীন ঢেউয়ের উল্লাস। চারিদিকে তাকায়, মন বলছে যে, ‘এত সুন্দর’/ এক  আঁজলায় ফুরোবে না’। যা কিছু হয়ে ওঠা এ জগতে সবই সুন্দর। চারিদিকের সমস্ত সুন্দরের মধ্যে আমিও বিন্দু বিন্দু হয়ে মিশে যাচ্ছি। ক্ষণকালের শিশিরবিন্দুতে আকাশখণ্ড দেখা যায় যেভাবে, আকাশের গভীরতা টলটলে নীল—সেইরকম অনুভব করি আমার জীবন। জীবনরেখা ম্লান হাসির মতো, ঠোঁটেই মিলিয়ে যাওয়া তিলেক আভাস — সুন্দর কবি চোখেই কেবল আভাস। কবির মতো আমিও ঘাসের ডগায় রেখে আমার জীবনকে উপভোগ করি। নিজেকে অনন্ত আলোর ছায়াপথে রেখে যেতে ইচ্ছে করে আমারও। ফুল, ফল, বনরাজি, পশুপাখি, নদনদী শস্যভূমি, গৃহভূমি সব স্বপ্নের সঙ্গে জড়িয়ে রেখে যেতে চাই। জগৎজোড়া এক বিস্ময়। কবি লেখেন —

সন্ধ্যা যেমন

শঙ্খধ্বনিতে

পাঁচালির সুরে

আশ্চর্য হয়ে ওঠে

বাঁশি যেমন

বুকের শ্বাসে

দিঘির জলে যেমন

পদ্ম

গোধূলির রং-এ যেমন

আকাশ …

জগৎ — জোড়া এ এক বিস্ময়

প্রত্যেকেরই একজনকে চায়

আমার হৃদয়ও

এই পৃথিবীতে কিছু পেয়ে

আশ্চর্য হয়ে উঠেছিল

অল্প বাতাসে দু একটি এলোমেলো বাঁশপাতার দোলা চোখে পড়ে কবির। নিশ্চুপ মুগ্ধ পাখিটিকে দেখে মুগ্ধ হন তিনি। কবির মনে এরাই এনে দেয় পূর্ণ তৃপ্তি। আমিও বুঝি বাতাস থেমে গেলে,পাখি উড়ে গেলে এই তৃপ্তির জগত এক নিমেষে উধাও হয়ে যাবে। প্রশ্ন জাগে মনে, অন্ধকার পূর্ণ করবেন কী দিয়ে? জীবনেও ভাঙচুর আছে। পূর্ণ করার কথা ভাবি সেই জীবনকেও। নীরবতার মধ্যে পৃথিবীর ঘূর্ণনের মাদক শব্দ প্রিয় হয়ে ওঠে, প্রতিরাতেই ওই শব্দের রস পান করে নেশাতুর হই, জগতের ব্যর্থ প্রেমের মধুর সংগীত কেউ শুনিয়ে চলে যেন বুকফাটা কাঁপা কাঁপা সুরে।

জীবনের কত রং, কত জলছবি।পাড় ঘেঁষে জোলাদের গ্রাম। পুরোহিত হরিনাম গায়, মন্দিরে লৌকিক বাংলার প্রতিমার মুখ। শান্ত নদী, তার বুকের মাটির সঙ্গে বসে কথা বলা যায়। শ্যাওলায় কুচো মাছের ঝাঁক। তার পাড়ে জোলাদের পাড়া।সুতো রং করে বালিকারা — এ ছবির দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে আজীবন।

‘বর্ষামঙ্গল’ কবিতাটি পড়তে পড়তে মনে জীবননাট্যের ক্যানভাসে চোখ রেখেছি আমি।

বর্ষা, গুড়গুড় মেঘের ডাক

অল্প হাওয়ায় দুলতে দুলতে

ইলশেগুঁড়ি বৃষ্টির আদর

বাংলার পলিমাটি এখন রজস্বলা

মা খিঁচুড়ি বসিয়ে দিলেন উনুনে

টিনের ফুটো চালার ওপর পিচ – চট দেওয়া হল

আমাদের চারটে হাঁসের খুশি আর ধরে না

সানকিভাঙা পুকুর উপচে জল চলে এলো দুয়োরে গামছায় মাছ ছেঁকে তোলার দামাল কৈশোর

বাবার সেলাই মেশিনের শব্দের মতো নরম

একটানা বৃষ্টি ঝিম ধরিয়ে দেয়

বাবা চিন্তিত,কিন্তু মা একেবারে বেপরোয়া

থালায় থালায় খিঁচুড়ি আর ডিম ভাজা

বাবা গান ধরলেন — পাগলা মনটারে তুই …

মা বললেন — ঐ দেখো, ঐ দেখো

ঐ ঘনপাতার গাছটায় দু-একটা কদম ফুটেছে

খুশির দিন আসে তাঁর কবিতা, মরতে মরতেও বাঁচতে ইচ্ছে করে। মেঘভাঙা রোদে দোয়েল পাখি নাচে, তার খুশি তার ঠোঁটের একটা রঙিন ফড়িং। অনেক দিনের পরে কারখানা খুলবে মামার, ছেঁড়া জামা সেলাই করেন মামী।’আবার হবে বোনাস/দুগ্গাঠাকুর দেখা/এই তো সাধের জীবন/মরতে মরতে বাঁচা।’

তাই তো,

‘ফুরিয়ে যাবার আগেও আমরা ভাবি—

আমাদের জন্যে আছে অন্য ভুবনে

বাকি আধখানার জীবন।’

মনে পড়ে যাচ্ছিল সেই বিখ্যাত পঙক্তিগুলি—

I see trees of green

Red roses too

I see them bloom

For me and for you

And I think to myself

What a wonderful world

 #

I see skies of blue

And clouds of white

The bright blessed day

The dark sacred night

And I think to myself

What a wonderful world

 #

The colors of the rainbow

So pretty in the sky

Are also on the faces

Of people going by

 #

I see friends shaking hands

Saying, “How do you do?”

They’re really saying

“I love you”

 #

I hear babies cry

I watch them grow

They’ll learn much more

Than I’ll ever know

And I think to myself

What a wonderful world

Yes, I think to myself

What a wonderful world

Oh yeah

(What A Wonderful World performed by Louis Armstrong).

পৃথিবী সত্যিই বড়ো সুন্দর, কোকিলটা মাঝে মাঝে ডাকছে, ঝিরঝিরে  বাতাস, জগতে সুখের শেষ নেই। আসলে দুঃখ ঘোচে না।’ মুষড়ে থাকি কবির মতোই। ভাবি কীভাবে উৎরাব। ‘যেন একটা কীটকে ছেঁকে ধরেছে একঝাঁক পিঁপড়ে।’ কোথাও একটা বিষাদ লেগে থাকে। ‘বিপন্ন বিস্ময়’ আমাদের ক্লান্ত করে আজও। সেই ক্লান্তিকে দূরে সরিয়ে বলতে তবু ইচ্ছে করে, ‘জীবন যখন/একবার অন্তত তাকে অবিস্মরণীয় করে তুলুন।’ এই জীবনরেখা ম্লান হাসির মতো, ঠোঁটেই মিলিয়ে যাওয়া তিলক আভাস।সেও বড়সুসুন্দ, সুন্দররের  শুরু নেই, শেষ নেই, পরিনাণ নেই,কেবল আভাস একটু আভাস।

কবি দেবদাস আচার্য-র কাব্যগ্রন্থ ‘তুমিও সুন্দর’ পাঠ-পরবর্তী অনুভূতি

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev