গত ২০১৯ সালের ১০ সেপ্টেম্বর রাতে দুষ্কৃতিদের হাতে খুন হন মুর্শিদাবাদের নওঁদার বালি ১ গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি শিক্ষক নিমাই মণ্ডল। এই ঘটনার পরের দিন থেকেই শোকার্ত পরিবারের পাশে থেকেছে দল। ১২ মার্চ নিহতের স্ত্রীর হাতে কৃষক বন্ধু প্রকল্পের ২ লক্ষ টাকার চেক তুলে দিলেন জেলা সভাধিপতি মোশারফ হোসেন মধু।