প্রয়াত হলেন বিশিষ্ট আলোকচিত্রী নিমাই ঘোষ। তাঁর প্রয়াণে শোকবার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, বিশিষ্ট আলোকচিত্রী নিমাই ঘোষের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। আজ (বুধবার ২৫ মার্চ) ৮৬ বছর বয়সে কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দু দশকের বেশি সময় ধরে তিনি বিশ্ববরেণ্য চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের বিভিন্ন চলচ্চিত্রে আলোকচিত্রী হিসাবে অসামান্য কাজের নজির রেখেছেন।

তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ Manik Da: Memoirs of Satyajit Ray. পদ্মশ্রী-সহ বহু সম্মানে ভূষিত নিমাই ঘোষের প্রয়াণে ফটোগ্রাফি জগতের এক অপূরণীয় ক্ষতি হলো। আমি নিমাই ঘোষের পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।