| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

অথ জলসাঘর কথা : রিঙ্কি সামন্ত

Reporter
রিঙ্কি সামন্ত / ১৪০৬ জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

বহমান সময়ের করালঘাতে জমিদারির জৌলুস প্রায় অস্তাচলের পথে, নিভে গেছে জলসাঘরের ঝাড়বাতি। শতজীর্ণ রাজবাড়ীর কৌলীন্য উন্মুখ তার পুনরুদ্ধারে।

আজ নিমতিতায় গঙ্গা পাড়ের জমিদারবাড়ি জুড়ে রয়েছে আগাছার জঙ্গল, সাপখোপ আর বাদুড়ের নিরুপদ্রব আস্তানা — অনেকটা জলসাঘর সিনেমায় অভিনেতা ছবি বিশ্বাসের মতো বড়ো অসহায় তার চেহারা। অথচ কোন এক সময়ে শমসেরগঞ্জের নিমতিতার শেরপুর মৌজায় ১৯২ কাঠা জমির উপর বিশাল আয়তনের এই রাজবাড়ি ছিলো উৎসব ও সাংস্কৃতিক চর্চার কেন্দ্রবিন্দু।

কেতাবি নাম নিমতিতা ভবন। তবে ‘জলসাঘর’ নামটিতেই বেশি পরিচিতি। এলাকার মানুষজন “বাবুবাড়ি” নামেও ডাকে….সেই ডাকে কোথাও যেন মিশে আছে জমিদার বাড়ির ইতিহাস।

ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে গৌরসুন্দর চৌধুরী ও দ্বারকানাথ চৌধুরীর উদ্যোগে ইতালিয়ান ধাঁচে তৈরি হয় এই জমিদার বাড়ি। পদ্মাপাড় থেকে এসে দ্বারকানাথ চৌধুরী চিরস্থায়ী বন্দোবস্ত আইনের আওতায় নিমতিতা এস্টেট নামে জমিদারির পত্তন করেন।

সেই সময় এলাকায় দুর্গাপূজার প্রচলন না থাকলেও গ্রামবাসীদের মঙ্গলকামনায় এই জমিদার বাড়িতেই প্রথম দুর্গাপুজোর সূচনা হয়। মহাসমারোহে দুর্গা পুজোর চারদিন আয়োজনে মেতে উঠতেন গ্রামবাসীরা।

ষষ্ঠীর দিন হতো মায়ের আবাহন। নববধূর সাজে সেজে উঠতো গোটা রাজবাড়ি। বাজতো ১০০টি ঢাক, গঙ্গা থেকে ঘট ভরে আনা হতো চাঁদির ছাতা নিয়ে। গ্রামবাসীদের পাত পেরে খাওয়া দাওয়া ছাড়াও চলতো নাচ, গান, নাটক নানা ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তাতে অংশ গ্রহন করতো দূরদূরান্ত থেকে আসা মানুষজনও। পুজোর শেষে উড়িয়ে দেওয়া হতো নীলকন্ঠ পাখি।

বর্তমানে গৌরসুন্দর চৌধুরীর চতুর্থ প্রজন্ম কলকাতা থেকে এসে এই পুজো করেন। সেই জৌলুস না থাকলেও এখনো জমিদার বাড়ীর ঠাকুর দালানে একচালা দেবী প্রতিমা। দর্শন না করলে পুজো অসম্পূর্ণ থেকে যায় অনেক এলাকাবাসীর কাছেই। প্রতিমা শিল্পীরাও এখানে বংশানুক্রমিক ভাবে মূর্তি গড়ে আসছেন।

এক সময় জলসাঘরের ঠাকুর দালান ছিলো নাটকের আঁতুড়ঘর। দ্বারকানাথের বড় ছেলে মহেন্দ্র নারায়ণ চৌধুরী নাট্য জগতে এক পরিচিত নাম। কলকাতার স্টার থিয়েটারের সমতুল্য হিন্দু থিয়েটার রঙ্গমঞ্চ স্থাপন করলেন এই জমিদার বাড়িতে। নবনির্মিত এই থিয়েটারে নাট্যাচার্য শিশির কুমার ভাদুড়ীর উপস্থিতিতে মঞ্চস্থ হলো ‘আলমগীর’ নাটকটি। ঔরঙ্গজেবের ভূমিকায় অবতীর্ণ হলেন স্বয়ং মহেন্দ্র নারায়ণ চৌধুরি এবং পরের দিন একই চরিত্রে অভিনয় করলেন শিশির ভাদুড়ি মহাশয়। এছাড়াও শঙ্করাচার্য, মেবার পতন, শাহজাহান, রামানুজ, রঘুবীর, প্রতাপাদিত্য প্রভৃতি নাটক মঞ্চস্থ হয় এইখানেই। কিন্ত এক ভয়াল বন্যার কবলে নদীগর্ভে তলিয়ে যায় রাজবাড়ির ঠাকুরদালান, অতিথিশালা, ফুলবাগান… যা আজো চলছে সমানে।

বিদ্রোহী কবি নজরুল ইসলামও এসেছিলেন এই বাড়িতে। এই রাজবাড়ীতেই ১৯৬৯ সালে ইন্দো-পাক চুক্তির কমিশন বৈঠক বসেছিল।

১৯৫৮ সালের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে সত্যজিৎ রায় এখানেই তৈরি করেন কালজয়ী ছবি জলসাঘর। ছবির সংগীত পরিচালনায় ছিলেন ওস্তাদ বিলায়েৎ খান সাহেব। সত্যজিৎ রায়ের অনুরোধে প্রখ্যাত সানাই বাদক বিসমিল্লাহ খান ও ‘মালিকা-ই-গজল’ বেগম আখতার অভিনয় করলেন জলসাঘর সিনেমায়।

এক উৎসব মুখর সন্ধ্যায় জমিদার বিশ্বম্ভর রায়ের ছেলের উপনয়নের গানের আসরে দুর্গাবাঈ ধরলেন পিলু ঠুমরি — ‘ভরি ভরি আয়ি মোরি আঁখিয়া’। গানের মাদকতায় আচ্ছন্ন হলো জলসাঘরে গানের আসর। এই দুর্গাবাঈ-এর চরিত্রে অভিনয় করেন বেগম আখতার।

রাজবাড়ীর ইতিহাসে যোগ হলো এক নব অধ্যায়।

সত্যজিৎ রায় তাঁর পরবর্তী ছবি দেবী (১৯৫৯), তিন কন্যা, সমাপ্তি (১৯৬০) শুটিংও করেন এখানেই। সৌমিত্র চট্টোপাধ্যায়, ছবি বিশ্বাস, শর্মিলা ঠাকুর, তুলসী লাহিড়ী, কালি বন্দ্যোপাধ্যায়ের মত স্বনামধন্যরা এসেছিলেন ছবির শুট করতে এই রাজবাড়িতে।

সত্যজিৎ রায়ের সঙ্গে তার স্ত্রী বিজয়া রায় ও পুত্র সন্দীপ রায়ও এসেছিলেন এই রাজ বাড়িতে শুটিংয়ের সময়। জমিদার বাড়ির সঙ্গে রায় পরিবারের সখ্যতা এতটাই অন্তরঙ্গ হয়েছিল মাঝেমধ্যেই সপরিবারে আসতেন এখানে সত্যজিৎ রায়। দোতলার ঘরে বসে গঙ্গার মনোরম দৃশ্য উপভোগ করতেন রায়বাবু।

তবে খুশির খবর, দীর্ঘদিনের দাবির পর অবশেষে গত জুন মাসে ইতিহাসের সাক্ষী এই নিমতিতা রাজবাড়ি হেরিটেজের তকমা পেলো। গত ১৭ মার্চ রাজবাড়ী পরিদর্শনে যান পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের ওএসডি বাসুদেব মালিকের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল। পরিদর্শনের পরই এই ঘোষণা।

স্বাভাবিক ভাবেই এলাকাবাসীদের কাছে এটি আনন্দ ও আশার খবর। সরকারিভাবে এই রাজবাড়ির রক্ষনা বেক্ষণ করা হবে। হেরিটেজ হওয়ায় পর্যটকদের সমাগম হবে। বিড়ি শিল্প অধ্যুষিত এই এলাকায় নতুন কর্মসংস্থানের আশা দেখছেন বাসিন্দারাও। বিড়ি বেঁধে, দিনমজুরের কাজ করে কোনরকমে পেট চালান এলাকার বেশিরভাগ মানুষ।

কলকাতা থেকে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে কৃষ্ণনগর বহরমপুর হয়ে অথবা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে পানাগড়, সেখান থেকে পানাগর, মোরগ্রাম জাতীয় সড়ক ধরে নিমতিতা। ফারাক্কাগামী প্রায় সব ট্রেনই নিমতিতা পৌঁছে দেয়। প্রতি বছর ১৯ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত বিশ্ব ঐতিহ্য সপ্তাহ পালিত হয়। সেই আবহে ঘুরে আসতে পারেন নিমতিতা রাজবাড়ি ।।

Source : Various sources have been referred to for information.

আপনার মতামত লিখুন :

5 responses to “অথ জলসাঘর কথা : রিঙ্কি সামন্ত”

  1. Gargee rakshit says:

    ভারী সুন্দর লাগলো

  2. Ranjit Sar says:

    Khub sundar likhechhen…onek kichhu jante parllam…onek onek subhechha janai…aro natun kichhu likhun…

  3. শুভাশিস ঘোষ says:

    বাহ! চমৎকার তথ্যবহুল লেখা।

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev