দৈনিক রোজগারের ওপর যাঁরা নির্ভরশীল তাঁদের আজ সত্যই খুব সঙ্কটজনক অবস্থা। খড়গপুরের ২৫ নং ওয়ার্ডের কৌশল্যায় রয়েছে এমন একটি যৌনপল্লী। তাঁদের রোজগারে এখন ভাটির টান। করোনার কারণে লকডাউন। খরিদ্দার আসা বন্ধ। সঞ্চিত টাকাও শেষ।

খবর পেয়ে আজ সেখানে উপস্থিত হলেন আইএনটিটিইউসি-র সভাপতি নির্মল ঘোষ। সবার সঙ্গে কথা বললেন, জানলেন তাঁদের পরিস্থিত। আপাতত তুলে দিলেন দশ দিনের নত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। তাঁর সঙ্গে ছিলেন জয়েন্ত দত্ত ওয়ার্ড প্রেসিডেন্ট, জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস চৌধুরী (সেন্টু দা), ওয়ার্ডের যুব নেতা বিশ্বজিৎ, তৃণমূল কর্মীবৃন্দ দেবদাস সরকার, রুমা জানা, বিরাজ সিনহা, ক্ষমা মুখার্জি-সহ আরও অনেক কর্মী।
