পূর্ব মেদিনীপুর বিপজ্জনক। এমন ভাবনা নিয়েই রাজ্যে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধিদল। অথচ তার আগেই আপাতত করোনামুক্ত তাম্রলিপ্ত, নন্দীগ্রামের জেলা পূর্ব মেদিনীপুর। এই জেলায় ১৮ জন করোনা আক্রান্ত ছিলেন। সুস্থ ১৮ জনই। এই জেলায় আরও ৪ জন সুস্থ হয়ে মঙ্গলবার ২১ এপ্রিল ছাড়া পেতে চলেছেন। পূর্ব মেদিনীপুর বড়মা হসপিটালে ভর্তি এই রোগীদের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। তাঁরা হলেন, ১) যতীন্দ্রনাথ জানা (বয়স-৬২) ২) মৌসুমী জানা (বয়স-২৫ )৩) আয়ুষ জানা (বয়স-৮) ৪) আনিস জানা (বয়স-৮) এর ফলে এই জেলায় কেউ করোনায় আর আক্রান্ত নন। তবে করোনা নিয়ে কেউ আতঙ্কিত হবেন না। সকলে সচেতন থাকুন, সুস্থ থাকুন, বাড়ি থেকে খুব প্রয়োজন ছাড়া কেউ বাইরে বেরোবেন না।