| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

উত্তরবঙ্গ দূর্গাপুজো পরিক্রমা : কুশল দাশগুপ্ত

Reporter
কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি / ৩৭০ জন পড়েছেন
আপডেট বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

ছোট বড় মিলিয়ে এ বছর শিলিগুড়িতে প্রায় একশো সত্তরটা পূজো হয়েছে। তবে করোনা পরিস্থিতির জন্য দূর্গাপূজোর জৌলুস অনেকটাই কম বলে মনে হচ্ছে। বাড়োয়ারী সবকটি পুজো হচ্ছে করোনা বিধি মেনেই। উদ্যেক্তারা জানিয়েছেন মানুষের উৎসাহে ঘাটতি নেই তাই ভীড় অন্যান্য বছরের মতোই।

শিলিগুড়ি ওয়াইএমএ বাবুপাড়া

শিলিগুড়ি ওয়াইএমএ; বাবুপাড়ার পূজো আশি বছরের পুরানো। এই পুজোর মুল আকর্ষন হল পূজো প্যান্ডেল। এখানকার আলোকসজ্জা করেছেন চন্দননগরের শিল্পীরা।

উত্তরায়ণ সার্বজনীন দূর্গাপুজা কমিটির পুজোয় এবার প্রতিমা গড়েছেন ময়নাগুড়ি বেসরকারি সেচ্ছাসেবীসংস্থা সংহতি।

সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন ডাবগ্রাম শিলিগুড়ি।

অন্যদিকে শিলিগুড়ি ডাবগ্রামের সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়নের পুজোয় এ বছর প্রতিমা আনা হয়েছে কলকাতার কুমোরটুলি থেকে।

শিলিগুড়ি জংশন আবাহনী চক্রের দুর্গাপুজো এ বছর ৬০তম বর্ষ। এবার সেখানে প্রতিমা আনা হয়েছে কলকাতার কুমোরটুলি থেকে এবং আলোকসজ্জা করেছেন চন্দননগরের শিল্পীরা।

মাটিগাড়ার মায়াদেবী ক্লাবের পুজো এবার ৭৪ বছরে পা রেখেছে। এ বছর তাদের প্রতিমা এসেছে কলকাতার কুমোরটুলি থেকে।

শিলিগুড়ির নেতাজি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর আলোকসজ্জা করেছেন চন্দননগরের শিল্পীরা।

পূর্ব চয়ন পাড়া দুর্গাবাহিনী মহিলা পূজা কমিটির পুজো এবার ১৪তম বর্ষে পা রেখেছে।

বান্ধব সংঘের দুর্গাপুজো এবার ৭৪তম বর্ষ। এখানে থিমের পরিবর্তে সাবেকি ঘরানা।

দেশবন্ধু স্পোর্টিং ইউনিয়ন

দেশবন্ধু স্পোর্টিং ইউনিয়নের ৬০তম বর্ষের দুর্গাপুজোয় এবার কলকাতার কুমোরটুলির প্রতিমা।

পূর্ব লেকটাউন মহিলা বৃন্দদের ৩০ তম বর্ষের দুর্গাপুজো এবারে খুব ধুমধাম করে হচ্ছে। এই পূজোর পুরো দায়িত্ব নিয়ে থাকেন মহিলারা।

প্রাচীন রীতি নিতি মেনে জলপাইগুড়ির বৈকুন্ঠপুর রাজ বাড়ির পুজো এবছর ৫১২ বছরে পদার্পণ করলো। পুঁটি মাছ, বোয়াল মাছ, ইলিশ মাছ দিয়ে মা দুর্গাকে আমিশ ভোগ দেওয়া হয় রাজ পরিবারের পক্ষ থেকে। মহাষ্টমীতে অর্ধরাত্রি পুজো হবে। নিয়ম মেনে হবে সন্ধিপুজো।

এবার করোনা বিধির জন্য মন্দির চত্বর বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে। মন্দিরের বাইরে থেকেই সকলে পুষ্পাঞ্জলি ও পূজা দিতে পারবেন। তবে আদালতের নির্দেশ অনুযায়ী মন্দিরের ভেতরে যারা প্রবেশ করবেন তাদের প্রত্যেককেই মাস্ক ও ভ্যাকসিন সম্পূর্ণ হওয়ার সার্টিফিকেট থাকতে হবে বলে জানান রাজপুরোহিত শিবু ঘোষাল।

ফালাকাটা কলেজপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি

ফালাকাটা কলেজপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি পদার্পণ করল ৪৫ তম বর্ষে। এবারে তাদের বিশেষ আকর্ষণ বাঁশের হস্তশিল্প। এখানে রয়েছে বাঁশের তৈরি ট্রেন, টোটো, হেলিকপ্টার ও দেবী দুর্গার মূর্তি। বাঁশের নানান কারুকার্য মন্ডপের প্রতিটি কোণকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন শিল্পীরা।  তাদের শিল্প নৈপুন্যের স্বীকৃতি স্বরূপ পেল বিশ্ব বাংলা শারদ সন্মান সেরা পুজোর শিরোপা।

হরিশ্চন্দ্রপুর থানা হাটখোলা সার্বজনীন দুর্গাপুজো

মন্ডপে ঢুকলে এক ঝলকে দেখে মনে হবে যেন মুখোশের রাজ্যে চলে এসেছি । ভারতের নানা রাজ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশের হারিয়ে যাওয়া মুখোশের সম্ভার এবার দেখা গেল মালদার হরিশ্চন্দ্রপুর থানা হাটখোলা সার্বজনীন দুর্গাপুজো মণ্ডপ। এবার এদের পুজোর থিম হারিয়ে যাওয়া মুখোশ শিল্প।

আলিপুরদুয়ার লোহারপুল ইউনিট

আলিপুরদুয়ার লোহারপুল ইউনিটের পুজো এবছর ৬৯ তম বর্ষ। এবছর লোহারপুল ইউনিট পুজোর থিম মাতৃঋণ। মা কিভাবে গর্ভাবস্থার থেকে এক সন্তানকে বড় করে তুলে এবং পরবর্তী সেই মা সময়ের সাথে সাথে সন্তানের কাছে বোঝা হয়ে ওঠে এটাই থিমের মাধ‍্যমে তুলে ধরা হয়েছে লোহারপুল ইউনিটের পুজোয়।

মুক্তিপাড়া সর্বজনীন দুর্গাপুজা কমিটির এবারে থিম ইন্টারনেটের জাল

মুক্তিপাড়া সর্বজনীন দুর্গাপুজা কমিটির এবারে থিম ইন্টারনেটের জাল।  গোটা বিশ্ব জুড়ে সেই জালে কি ভাবে সকলে আটকে পড়ছে, সেটাই থিমের মাধ্যমে মন্ডপে তুলে ধরা হয়েছে। ইন্টারনেট কে আমার সংক্ষেপে নেট বলে থাকি! । সেই ইন্টারনেটের জালকেই পুজোয় দার্শনাথীদের কাছে থিম হিসাবে তুলে ধরছে মুক্তিপাড়া সর্বজনীন।  গোটা পৃথিবী জুড়ে দেদার ব্যবহার হচ্ছে ইন্টারনেট। স্মার্টফোনের দৌলতে যা সকলের হাতের মুঠোয়। এদিকে সেই ইন্টারনেটের জালে আটকে পড়ছে শৈশব থেকে বার্ধক‍্যও।

সহায়তা : সজল দাশগুপ্ত

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev