উত্তর কলকাতা জগৎ মুখার্জি পার্ক-এর এবারের ভাবনা কবি শঙ্খ ঘোষের ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’। কবিতার ভাবকে অনুসরণ করেই এবারের ভাবনায় ফুটিয়ে তুলেছেন গোটা মন্ডপ। করোনা শুধু মাত্র আমাদের শারীরিক দূরত্বই বাড়ায় নি। মানসিক দূরত্বও বাড়িয়ে তুলেছে। তার থেকে মানুষকে একটু রিলিফ দেওয়ার জন্য ভাবনার সৃষ্টি।
মাথায় রাখবেন পুজোটা শুধু এখন ধর্মের মোড়কের মধ্যে আবদ্ধ নয়, পুজো এখন আর্থ-সামাজিক পরিস্থিতিতে একটা জাগরণ. আমরা সেই জাগরণে সামিল হওয়ার চেষ্টা করে যাচ্ছি নিরন্তর। আমাদের উদ্দেশ্যই ছিল সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া। আশা রাখছি আমরা সেই বার্তা পৌঁছে দিতে পেরেছি।
ছবি ও ভিডিও : চয়ন বন্দ্যোপাধ্যায়, অভিষেক সামন্ত