| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

১০০ বছর আগেই বই-এর নামে রাস্তার নামকরণ : উজ্জ্বল কুমার মুখার্জী

Reporter
উজ্জ্বল কুমার মুখার্জী / ৯০০ জন পড়েছেন
আপডেট মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২

ইংল্যান্ডের পোর্টমাউথ শহরে একটি রাস্তার নাম দেওয়া হয়েছে ‘দ্য ওশন্ অ্যাট দ্য এন্ড অফ দ্য লেন’। নীল গাইম্যান (Neil Geiman) এর ঐ নামেরই বিখ্যাত উপন্যাসের নামে ২০১৩ সালে এই নামকরণ। নিঃসন্দেহে এটি ঐ শহরের নাগরিকদের বইপ্রেমের পরিচয়। কিন্তু আমরা ক’জন খেয়াল রেখেছি যে আমাদের কলকাতায় প্রায় এক শতক আগেই রাস্তার নামকরণ হয়েছে বইয়ের নামে ? একটি নয়, দু-দুটি রাস্তা।

একটি হলো ‘স্বর্ণলতা স্ট্রীট’, প্রায় দেড়শো বছর আগে লেখা তারকনাথ গঙ্গোপাধ্যায়ের এক সময়ে আলোড়ন ফেলে দেওয়া উপন্যাসের নামে। আর অপর যে রাস্তাটিও এক বইয়ের নামে , সেটি আমাদের আজকের বিষয়।

নবজাগরণের আলোর কিরণ তখন এসে পড়ছে বাঙালীর জীবনের আনাচে কানাচে। শিক্ষায়, জ্ঞানচর্চায় জাগছে জোয়ার। উত্তর চব্বিশ পরগণার শ্যামনগরের কাছে রাহুতা গ্রাম নিবাসী শিক্ষক রঙ্গলাল মুখোপাধ্যায় স্বপ্ন দেখেছিলেন বাংলায় বিশ্বকোষ রচনার। এই ধরনের প্রচেষ্টা অবশ্য আগেই শুরু হয়েছিল। যেমন, রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় সংকলিত তেরো খন্ডের “বিদ্যাকল্পদ্রুম” অথবা শরচ্চন্দ্র দেব ও রাজকৃষ্ণ রায়ের যৌথ উদ্যোগে প্রকাশিত ‘ভারতকোষ’। কিন্তু এগুলিকে প্রকৃত অর্থে আন্তর্জাতিক বিষয়সমৃদ্ধ বিশ্বকোষ বলা যায় না। রঙ্গলালের পরিকল্পনা ছিল তাঁর বিশ্বকোষকে

এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার সমগোত্রীয় করে তোলা।

তাঁর ভাই প্রখ্যাত সাহিত্যিক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের সক্রিয় সহযোগিতায় তিনি তাঁর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে উদ্যোগী হলেন। অবশেষে বাংলা ১২৯৩ সালে (১৮৮৫-৮৬ খৃষ্টাব্দ) রাহুতা গ্রামে তাঁর নিজস্ব ছাপাখানা থেকে প্রকাশিত হলো কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফসল— বাংলায় প্রথম বিশ্বকোষের প্রথম খন্ডটি। ছবি ও মানচিত্র সমৃদ্ধ প্রায় সাতশো পাতার এই খন্ডে সংকলিত বিষয়গুলি দেখলেই এর ব্যাপ্তি বোঝা যায়।

কিন্তু রঙ্গলাল আর এগোতে পারলেন না। ত্রৈলোক্যনাথ কর্মসূত্রে বিদেশ চলে যাওয়ায়, ছাপাখানা চালানোর ব্যয় সাধ্যের অতীত হয়ে যাওয়ায় ও আরো বিভিন্ন সাংসারিক, পারিপার্শিক কারণে বিশ্বকোষ এর কাজ বন্ধ হয়ে গেল।

নিজে আর এগোতে না পারলেও, আশাহত রঙ্গলাল তাঁর স্বপ্ন ভুললেন না। কয়েক বছর পরে তাঁর যোগাযোগ হলো পূর্ব পরিচিত বিদ্যোৎসাহী বছর বাইশের এক তরুণের সঙ্গে, যিনি ইতিমধ্যেই ‘শব্দেন্দু মহাকোষ’ নামে ইংরেজি -বাংলা অভিধান রচনা করে খ্যাতি লাভ করেছেন। রঙ্গলাল নিঃস্বার্থ ভাবে নিঃশর্তে “বিশ্বকোষ” এর স্বত্ব অর্পণ করলেন তরুণ নগেন্দ্রনাথ বসুকে, দিলেন তাঁর স্বপ্নপূরণের গুরুভার।

নগেন্দ্রনাথ বসুর বাগবাজারের কাঁটাপুকুর বাই লেনের বাড়ি।

‘প্রাচ্যবিদ্যামহার্ণব’ নগেন্দ্রনাথ বসু তাঁর বাগবাজারের কাঁটাপুকুর বাই লেনের বাড়িতে শুরু করলেন তাঁর পূর্বসূরীর অসফল স্বপ্নকে সফল করার মহা যজ্ঞ। এ সম্পর্কে নগেন্দ্রনাথ লিখেছেন, “১২৯৫ সালে ভগবানের দুর্জ্ঞেয় বিধানে আমারই উপর এই সংখ্যা প্রকাশের ভার পড়িল।” শুরু হলো নগেন্দ্রনাথের অমানুষিক লড়াই, দুই দশকেরও বেশী সময় ধরে। প্রবল আর্থিক অনটন, বন্ধু ও আত্মীয়দের উপহাস ও অবহেলা, প্রবল শারীরিক মানসিক পরিশ্রম, সকল প্রতিকূলতা সহ্য করে প্রায় একক উদ্যমে নগেন্দ্রনাথ নিজেকে উৎসর্গ করলেন “বিশ্বকোষ”-এর কঠিন ব্রতে, গ্রীক বীর হারকিউলিসের মতোই। অবশেষে ১৯১১ খৃষ্টাব্দে শেষ করলেন সতের হাজার পৃষ্ঠার বাইশ খন্ডের বিশ্বকোষ প্রকাশের কর্মযজ্ঞ। বাইশটি খন্ডের বাংলা বিশ্বকোষের একুশটি খন্ডই তাঁর সঙ্কলিত ও সম্পাদিত। কয়েক বছরের মধ্যেই এই বিশ্বকোষের প্রথম সংস্করণ শেষ হয়ে যায়।

এই ঐতিহাসিক বিরল কীর্তিকে সম্মান জানাতে দ্বিধা করেনি কলকাতা। নগেন্দ্রনাথ যে গলিতে বাস করতেন, সেই কাঁটাপুকুর বাই লেনের নতুন নামকরণ হয় “বিশ্বকোষ লেন”। পথের নামের মধ্যে অমর হয়ে থাকল একজনের স্বপ্ন ও অপরজনের সারস্বত সাধনা। লেখক নয়, উপন্যাস নয়, কাহিনীর জনপ্রিয় কোন চরিত্র নয়, বিশ্বকোষের মতো গ্রন্থাবলীর সম্মানে পথের নামকরণে পথিকৃত হল কলকাতা। এখনো পর্যন্ত কলকাতার এই উদাহরণ বিশ্বে একক।

কভার ছবি : বিশ্বকোষ লেন :১৭ ই মার্চ ১৯১৫ সালের অধিবেশনে কলকাতা পৌরসভা কাঁটাপুকুর বাই লেনের নাম বদলে রাখেন বিশ্বকোষ লেন।

তথ্যঋণ :  বিশ্বকোষ প্রবর্তক রঙ্গলাল মুখোপাধ্যায় স্মরণিকা: সম্পাদনা সিরাজুল হক, . বাঙালী চরিতাভিধান : সংসদ

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev