| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

দেশে ঘূর্ণিঝড়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে

Reporter
পেজ ফোর, বিশেষ প্রতিনিধি / ৩০০ জন পড়েছেন
আপডেট সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

দেশে এখন অর্ধেকেরও বেশি মানুষের মৃত্যু হয় জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঘূর্ণিঝড়ে। এই বিপর্যয়ের তীব্রতা এবং সংখ্যা দুটোই বাড়ছে বলে জানিয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্টের পরিবেশ বিজ্ঞানীরা। তাদের মতে, এই বিপর্যয় দশকের পর দশক ধরে ক্রমাগত বাড়ছে এবং ভবিষ্যতে আরও বাড়বে। ২০০০–২০১৮’র মধ্যে তীব্র ঘূর্ণিঝড়ের ঘটনা বেড়েছে বলে তারা জানিয়েছেন। বিশ শতকের মাঝামাঝি থেকেই এই প্রবণতা অব্যাহত।

এবছর দেশের পূর্ব উপকূলের ঘূর্ণিঝড়ের সূচনা হল সিত্রাং দিয়ে। বাংলা, ওড়িশা এবং অন্ধ্রের ওপর এর প্রভাব পড়ার কথা। দেশের উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড় এখন বেশ চেনা ঘটনা। প্রতিটি মরশুমেই দেশে দু-তিনটি ঘূর্ণিঝড়ের ঘটনা ঘটে। তার মধ্যে অন্তত একটি তীব্র আকার নেয়। এখন সেই তীব্র ঘূর্ণিঝড়গুলির সংখ্যাও বাড়ছে। দেশের ৩৬টি রাজ্যের মধ্যে ১১টিই এখন ঘূর্ণিঝড়ের শিকার। ভারতের উপকূলবর্তী ৯৬টি জেলাকে এখন ঘূর্ণিঝড় প্রবণ জেলা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই তালিকায় আছে পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং মেদিনীপুর জেলা।

পরিবেশ বিজ্ঞানীদের মতে, পশ্চিম উপকূলের আরব সাগরের তুলনায় পূর্ব উপকূলের বঙ্গোপসাগর অনেক বেশি ঘূর্ণিঝড় প্রবণ। তাই ক্ষয়ক্ষতির পরিমাণ এবং প্রাণহানি পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং মেদিনীপুরে বেশি। পশ্চিম উপকূলে ক্ষতিগ্রস্থ রাজ্যগুলির মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। প্রাকৃতিক বিপর্যয়গুলির মধ্যে ঘূর্ণিঝড় এবং তার প্রভাবে হওয়া নানা ধরণের বিপর্যয়ে দেশের প্রায় ৪৮ শতাংশ মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। বন্যা এবং শৈত্যপ্রবাহকে এক্ষেত্রে টেক্কা দিয়েছে বিধ্বংসী ঘূর্ণিঝড়। যত দিন যাচ্ছে তা হয়ে উঠছে আরও বেশি আগ্রাসী এবং বিপজ্জনক।

বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি চলে প্রায় সারা বছরই। কিন্তু বিপর্যয়ের তীব্রতা সেই প্রস্তুতি তছনছ করে দেয়। বর্ষা পেরিয়ে যাওয়ার পর সিত্রাং এবছরের প্রথম নিরক্ষীয় ঘূর্ণিঝড়। মানুষের প্রস্তুতি ও প্রকৃতির রোষের তীব্রতা কতটা বেড়েছে তারও পরীক্ষা হবে এতে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev