বুধবার ১ এপ্রিল তাঁর লোকসভা কেন্দ্রে খাদ্যসামগ্রী ও অত্যাবশ্যকীয় পণ্য পাঠালেন সাংসদ নুসরত জাহান। ৭টি বিধানসভা ক্ষেত্রে সাতটি আলাদা গাড়ির পাশাপাশি পুলিশ, মেডিকেল স্টাফ ও স্বাস্থ্যকর্মীদের জন্য পাঠানো হয়েছে চাল, ডাল, আটা, ঘি, সাবান, মাস্ক ও স্যানিটাইজার।

