বিজেপি সাংসদদের মানুষের পাশে দেখা যাচ্ছে না। ঘরে বসে টুইট করছেন, ভিডিও তুলে পোস্ট করছেন। আবার ঘণ্টা, থালা, কাঁসর বাজাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা কিন্তু মানুষের পাশে রয়েছেন। চিত্রজগতের তারকাদের যখন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছিলেন, নিন্দুকদের বক্তব্য ছিল, ওঁরা আবার কী করবেন? তাঁরা এখন মুখ লুকোতেই পারেন।
বসিরহাটের তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরত জাহান ভোটের আগেই সেখানে ঘরের মেয়ে, পাশের বাড়ির মেয়ে হয়ে উঠেছিলেন। ব্যাপক মার্জিনে জিতিয়ে তাঁকে আশীর্বাদ করেছেন মানুষ। সাংসদ নুসরত এলাকা উন্নয়নের কাজ তো করছেন, আপদে-বিপদে মানুষের পাশে থাকছেন। তারকা ইমেজ সরিয়ে করোনা মোকাবিলার যুদ্ধেও সামিল হয়েছেন। বিভিন্ন এলাকায় ঘুরে প্রান্তিক মানুষদের হাতে মাস্ক তুলে দিয়ে তিনি সকলকে সতর্কতামূলক নির্দেশিকা মেনে চলার পরামর্শ দিচ্ছেন। তাঁর কথায়, যাঁরা আমাদের সংসারের দৈনন্দিন কাজ চালাতে সব সময় সহযোগিতা করেন, এই সময় তাঁদের সতর্ক রাখা, সুস্থ রাখা খুবই জরুরি।


