বেহালার ঠাকুরপুকুরের মাঝিপাড়ার নিউ গীতারাণী বৃদ্ধাশ্রম। প্রবীণ, প্রবীণাদের সঙ্গে এখানে থাকেন বিশেষভাবে সক্ষম অনেকে। লকডাউনে সেই আবাসিকদের পাশে দাঁড়ালেন সাংসদ নুসরত জাহান। শুক্রবার ১ মে তিনি আবাসিকদের পাশে দাঁড়িয়ে নিজে হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন।

কঠিন সময়ে সকলকে নিয়ম মেনে সুস্থ থাকার পরামর্শও দেন। ঘরের মেয়ের মতো নুসরতকে পাশে পেয়ে খুশি আবাসিকরা। লায়ন্স ক্লাব অব কলকাতা রবীন্দ্র সরোবরের আহ্বানে সাড়া দিয়ে এই মানবিক উদ্যোগে সামিল হন নুসরত।


নুসরতের ভিডিও দেখুন—