দেশের প্রথম কোনও রাজ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণার আগেই লকডাউন বাড়ানোর ঘোষণা করে দিল। ইতিমধ্যেই বেশ কিছু রাজ্য লকডাউন বাড়ানোর ইঙ্গিত দিলেও সময়সীমা ঘোষণা করেনি। কিন্তু বৃহস্পতিবার ৯ এপ্রিল ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক জানিয়েছেন, ৩০ এপ্রিল অবধি ওডিশায় লকডাউন চলবে। ওই সময় অবধি কোনও ট্রেন বা বিমান না চালাতে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন তিনি। ওডিশায় সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান ১৭ জুন অবধি বন্ধ থাকবে বলেও জানিয়েছেন নবীন।