বাঁকুড়ার ওন্দার রামসাগরের বাবা রামেশ্বরের গাজন বেশ বিখ্যাত। এই সময়টায় ওই অঞ্চলে মেলা বসে। দুর দুর গ্রাম থেকে মানুষ আসে। তিল ধারণের জায়গা থাকে না। কিন্তু করোনার জেরে এখন ওই তল্লাট খাঁ খাঁ করছে। লকডাউনকে মান্যতা দিয়ে প্রশাসনের অনুমতিতে মাত্র দুজন সন্ন্যাসী এবার নিয়ম নিষ্ঠায় শিবের পুজো করলেন।


