| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

অফিসের ভবিষ্যৎ লিখছেন রঞ্জন সেন

Reporter
রঞ্জন সেন / ৬৭৪ জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

কোভিড কর্তৃপক্ষের কাছে কাজের জায়গার বিন্যাসের পরিবর্তনের এক বার্তা হাজির করেছে। প্রশ্ন উঠছে বিরাট খরচ করে ব্যয়বহুল ঝকঝকে অফিস করার কী সত্যিই কোন প্রয়োজন আছে? সবাই দেখছে বাড়িতে বসেই দিব্যি চালিয়ে নেওয়া যাচ্ছে  অফিসের কাজ। এটাও বোঝা গেছে, কিছু গুরুত্বপূর্ণ লোকজন এবং সহায়ক কর্মী রাখলেই দিব্যি চলে যায় অফিসের কাজ। তাহলে এ অবস্থাটাই বহাল রাখলে ক্ষতি কি?

গত তিন দশকে সারা পৃথিবীতে অফিসগুলির বেশ পরিবর্তন ঘটেছে। হেড অফিসের বড়বাবু বা বাংলা উপন্যাসের ক্লান্ত কেরানি যে অফিসে বসে কাজ করতেন সেই অফিস কি এখন আমরা ততটা দেখি? মহাকরণ আর নবান্ন কী একইরকম? একটা যদি টেবিলে ফাইল ও দলিল দস্তাবেজ বোঝাই ধুলোয় ঢাকা জায়গা হয়, আরেকটি নতুন যুগের এক ঝকঝকে আধুনিকতা। ঢুকলেই মন ভালো হয়ে যায়, চোখ ও মনের ক্লান্তি দূর হয়। বিজেপি অবশ্য আবার মহাকরণে ফিরে যাওয়ার কথা বলছে। কারণটা অবশ্য মোটেই তেমন পরিস্কার নয়।

পুরোনো অফিসের কিউবিকল, পার্টিশান, কলিংবেল কিংবা বাজার এর আওয়াজে জেগে থাকতো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের স্বতন্ত্রতার চিহ্ন। নতুন অফিসের ওপেন প্ল্যান  লে আউটে সেই বসিং এর চিহ্নগুলি অনুপস্থিত। বসিং নয়, টিম ওয়ার্ক, ধমক কিংবা হম্বিতম্বি নয়, সমাধানের মূল সূত্রটাকে বোঝাটাই আজকের কাজের জায়গার মন্ত্র। পুরোনো অফিসে সেই পরিসরটুকুই ছিলনা।

ইমেল, গুগুল ডকস, ভিডিও কনফারেন্সিং, ভার্চুয়াল হোয়াইট বোর্ডিং এবং চ্যাট চ্যানেলের জমানায় মানুষ পুরোনো অফিসের ধারণাটিকে প্রশ্ন করতে শিখেছে। অফিস কীসের জন্য এই প্রশ্নের উত্তরে বলা হচ্ছে এটা অভিজ্ঞ কর্মীদের কাছ থেকে নতুনদের শেখার জায়গা। বসের সঙ্গে সহজ হয়ে ওঠার সুযোগ। এটা সহযোগিতার একটা মন্ত্র। সমাজ জীবন ও পরিবার থেকে একটু আলাদা হয়ে দরকারি কাজ সেরে নেওয়ার একটা পরিসর। এটাকে একটা নিয়মিত অভ্যাসে পরিণত করার দরকার নেই। দরকারে অফিসে এসো, নাহলে বাইরে থেকে কাজ কর। ২০২১ সালে আমেরিকার কর্মী বাহিনীর ২১ শতাংশ দূর থেকে কাজ করবে বলে সমীক্ষায় দেখা যাচ্ছে। ইতিমধ্যেই সে দেশের ২০ মিলিয়ন কর্মীর অনেকেই বড় শহরগুলির বাইরে থেকে কাজ করছেন বা কাজ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

অতিমারির আগে থেকেই এই সমস্যাগুলি ছিল। কোভিড তাতে একটা গতি দিয়েছে। নতুন প্রযুক্তি অফিসের কাজের গতি যেমন বাড়িয়েছে ঠিক তেমনি কমিয়েছে অফিসের গুরুত্ব। বিশেষজ্ঞদের ভাষায় কর্মীদের মুখোমুখি বা পারস্পরিক বিনিময়ের সুযোগ কমিয়ে দিয়েছে অফিসের ওপেন প্ল্যান লে আউট।

তবে ডিজিটাল প্রযুক্তি কখনোই মানবিক সংযোগের বিকল্প হতে পারেনা বলে জানিয়েছেন মাইক্রোসফটের সিইও সত্য নাডেলা। তার মতে, ওপেন প্ল্যান লে আউট অফিসের অনেক অসুবিধা আছে। আপনার পাশে বসে যদি কেউ কথা বলে তাহলে কাজ করতে অসুবিধা হবে। আবার অনেক সময় আলাদা কথা বলার মত একটু ব্যাক্তিগত পরিসর বা প্রাইভেসির জায়গাও দরকার। এ ধরণের অফিস তাতে অসুবিধার সৃষ্টি করে। ডিজিটাল প্রযুক্তিকে এই স্পেসটুকু দেওয়ার সুযোগ করে দিতে হবে। সমীক্ষা রিপোর্ট বলছে, বাড়িতে বেশি কাজ করা যাচ্ছে। মাত্র ৭ শতাংশ বলেছেন, এতে অসুবিধা হচ্ছে। অতিমারির ২ মাসের মধ্যে লোকজন এতে অভ্যস্ত হয়ে গেছেন বলে সমীক্ষা জানাচ্ছে। এর পাশাপাশি আবার অনেকেই বলেছেন, সহকর্মীদের সঙ্গে দেখা হচ্ছেনা বলে খারাপ লাগছে। অফিস সম্পর্কে ধারণাটাই এগোচ্ছে নানা ভাঙাগড়ার মধ্যে দিয়ে। চূড়ান্ত কোন কথা বলার সময় এখনও আসেনি।

কিন্তু সপ্তাহে ৫ দিন অফিস অবশ্য কেউ করতে চাইছেন না। লোকে অফিসে আসতে চাইছেন খুব বেশি হলে সপ্তাহে ১ থেকে ৩ দিন। অনেক অফিসও রোজ কর্মীদের অফিসে না এনে তাদের কাজ ও প্রয়োজনের ভিত্তিতে অফিসে আনতে চাইছেন। বিজ্ঞজনেদের মতে, এতে কর্মী বাহিনীর কার্যকারিতা বাড়বে, অফিস হয়ে উঠবে রোজ হাজিরা দেওয়ার বদলে প্রকৃত অর্থে কাজের জায়গা। অতিমারি মানুষের কাজ করার পরিসর সম্পর্কে একটা নতুন ভাবনার সূত্রপাত করেছে। মানুষ ছাড়া অফিস একটা বাতিল রোলসরয়েস। আবার সবকিছুই অনলাইনে হলে মানুষে মানুষে সরাসরি যোগাযোগটাই বন্ধ হয়ে যাবে। এই সরাসরি যোগাযোগেই কিন্তু আমাদের সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ আগুন, চাকা, ইন্টারনেট সবকিছুর সৃষ্টি। কাজেই শুধুই অনলাইন কখনও প্রকৃত বিকল্প হতে পারেনা।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev