ট্রেন, বাস, ট্যাক্সি, অটো-সহ গণ পরিবহণ ব্যবস্থা বন্ধ থাকছে রাজ্যে। এই পরিস্থিতিতে জরুরি বা অত্যাবশ্যকীয় ক্ষেত্র ছাড়া সকল সরকারি ও বেসরকারি কর্মচারী বাড়িতেই থাকতে পারেন। এই নির্দেশিকা জারি করেছে নবান্ন। আজ, রবিবার ২২ মার্চ মধ্যরাত থেকে ৩১ মার্চ পর্যন্ত অত্যাবশ্যকীয় পণ্য বহনকারী সব গাড়ি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে পরিবহণ দফতর। ওইসব সামগ্রী ছাড়া অন্য পণ্যবাহী ভিনরাজ্যের ট্রাক, ট্রেলারকে এ রাজ্যে ঢুকতে দেওয়া হবে না। ২৩ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত নির্ধারিত সমস্ত ইন্টারভিউ, পার্সোনালিটি টেস্ট স্থগিত রেখেছে পাবলিক সার্ভিস কমিশন। মাধ্যমিকের খাতা এখনই হেড এক্সামিনার বা বোর্ডে জমা দেওয়ার দরকার নেই। তবে খাতা দেখে নম্বর দিয়ে গোটা প্রক্রিয়া রেডি করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।



