পল্লী মঙ্গল ক্লাবের উদ্দ্যোগে ইতিমধ্যেই এলাকার দুঃস্থ পরিবার গুলির হাতে তুলে দেওয়া হয়েছে খাদ্য সামগ্রী।

এবার পথ সারমেয় দের মুখে খাবার তুলে দেওয়ার কাজে নামলো ক্লাবের সদস্যরা। মঙ্গলবার রাতে বালিগরী এলাকার প্রায় ১০০টি পথ সারমেয় দের মুখে খাবার তুলে দেন পল্লী মঙ্গল ক্লাবের সদস্যরা।

ক্লাবের সদস্য সুব্রত সাহা বলেন লকডাউন চলা কালীন খাদ্য সংকটে পড়েছে এলাকার বহু দুঃস্থ পরিবার। সেই পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে ক্লাবের সদস্যরা। এই মুহূর্তে এলাকার সমস্ত দোকান বন্ধ। খাবারের দোকানগুলি থেকে যতটুকু খাবার পথ সারমেয়রা পেত লকডাউনের ফলে সেই খাবারও জুটছে না তাদের। তাই ক্লাবের পক্ষ থেকে তাদের খাবারের অভাব দূর করতে এই উদ্দ্যোগ নেওয়া হয়েছে। লকডাউন চলাকালীন আগামী দিনগুলিতেও এই উদ্দ্যোগ নেওয়া হবে বলে জানায় ক্লাবের সদস্যরা।
ছবি ও সংবাদ : সুভাষ মজুমদার