| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

পঞ্চানন কর্মকার ও বাংলা অক্ষর : শৌনক ঠাকুর

Reporter
শৌনক ঠাকুর / ১২৬৫ জন পড়েছেন
আপডেট শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
পঞ্চানন কর্মকার ও ছাপা মেশিন

ঊনিশ শতকের গোড়ার দিকের কথা। উইলিয়াম কেরি নৌকায় মালদহ যাচ্ছেন। প্রাণচঞ্চল হুগলি নদী। ঝিরঝিরে বাতাস। দু’ধারের প্রকৃতি যেন আঁকা ছবি। সাহেবের মন কিন্তু অশান্ত। চিন্তা একটাই। কিভাবে ছাপার অক্ষর তৈরি হবে? কিভাবেই বা ধর্মীয় বই বিলি হবে? মালদহ পৌঁছে ছাপাখানার বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয় লোকজনের সাথে আলাপ-আলোচনা শুরু করলেন। স্থির করলেন মালদহের কাছাকাছি মদনাবতী অঞ্চলের খিদিরপুরে তিনি একটি ছাপাখানা তৈরী করবেন। কিন্তু ছাপাখানা তো হল। সমস্যা হলো অক্ষর তৈরীতে। বিস্তর খরচ। হিসাব করে তিনি পিছিয়ে আসতে বাধ্য হলেন। আবার বিলেত থেকে যে হরফ আনবেন তাই যথেষ্ট ব্যয়বহুল। খবর নিয়ে জানতে পারলেন এক একটা হরফ ঢালাই করতে খরচ পড়বে ১৮ শিলিং। (শিলিং হলো ব্রিটিশ মুদ্রা।) দশহাজার বইয়ের জন্য মোট খরচ ৪৩,৭৫০। তার উপর তো পরিবহন খরচ রয়েছে। হতাশ হয়ে পড়লেন। বই ছাপানোর কাজ থেকে পিছিয়ে আসবেন ভাবছেন এমন সময় ব্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন পঞ্চানন বাবু। পঞ্চানন কর্মকার। তিনি তখন কোলব্রুকের সহযোগী। সাহেব কিছুতেই দক্ষ, অনুগত পঞ্চাননকে ছাড়তে রাজি নন। আবার না ছাড়লেও কেরী আশাপূরণ হবে না। বহু চেষ্টার পর কোলব্রুক শেষে রাজি হলেন। পঞ্চানন হরফ পিছু দর একটাকা চার আনা পয়সায় কাজ করতে রাজি হলেন ; — “পঞ্চানন হরফ পিছু দর দিলেন একটাকা চার আনা।” (“পঞ্চানন কর্মকার: হাতেই ছাপার হরফ পেল বাংলা”: গৌতমবসু মল্লিক) হাতে চাঁদ পেলেন কেরী সাহেব। জুটি তৈরি হল।

পঞ্চানন কর্মকার এর আগে চার্লস উইলকিন্স সাথে একসাথে কাজ করেছেন। পঞ্চানন কর্মকারের সাথে চার্লস উইলকিন্স সাহেবের পরিচয় পর্ব সম্পর্কে জন ক্লার্ক মার্শম্যান লিখছেন, — “Soon after the establishment of the press at Serampore, the native blacksmith Punchanon, who had been in instructed in the art of punch – cutting by Sir Charles Wilkins, to whom allusion has been made in a former chapter, came to the missionaries in search of employment.” (‘The Life and Times of Carey Marshman and Ward’: Jon Marshman)

১৭৭৮ সালে হ্যালহেড ইংরেজি ভাষায় ‘A Grammar of the Bengali Language’ গ্রন্থটি লেখেন। সাহেবের পুরো নাম ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড। এদিকে চার্লস উইলকিন্স হ্যালহেড সাহেবের লেখা বইটি মুদ্রণের ব্যাপারে খুব উৎসাহী ছিলেন। সারথী পঞ্চানন তো রয়েছে। পঞ্চানন বাবুর প্রযুক্তি জ্ঞান ও হরফ নির্মাণের দক্ষতাকে কাজ লাগালেন উইলকিন্স। ছেনিতে কাটা কাটা বাংলা অক্ষর ঢালাই করে এই বই মুদ্রিত হয়েছিল। মেসিন সচল রাখার জন্য চলনশীল ধাতু ব্যবহার করা হয়। এইগুলো তৈরি করতে তাকে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছিল। শুধু পরিশ্রম নয়, মেধা, উপস্থিত বুদ্ধির জোরে তিনি অসাধ্যসাধন করলেন। কাজগুলো এতটাই সূক্ষম যে যথেষ্ট ধৈর্য, অধ্যাবসার প্রয়োজন হয়েছিল।

বই ছাপা হল। পর্যাপ্ত অর্থ প্রাপ্তিও হলো। খুশি হলেন বড়োলাট। বড়োলাট মানে তৎকালীন বড়োলাট ওয়ারেন হেস্টিংস। তার ইচ্ছে হলো কলকাতায় একটি প্রেস স্থাপন করবেন। ১৭৯৯ সালে উইলকিন্স ও পঞ্চানন কর্মকারের সাহায্যে সাহেবের বাঞ্ছা পূর্ণ হলো।

এই কর্মকারবাবু কিন্তু কলকাতার বাসিন্দা ছিলেন না। হুগলি জেলার সন্তান। ১৮০৪ সালে তৎকালীন হুগলির ত্রিবেণীতে তার জন্ম হয়। পড়াশোনা ওখানেই। পূর্বপুরুষ ছিল লৌহ কর্মকার। ‘লিপিকার’ এদের পদবী ছিল (এই নিয়ে মতান্তর রয়েছে)। এদের আদি নিবাস সম্পর্কে তেমন কিছু জানা যায় না। তবে এদের কোন পরিবার জিরাট-বলাগড়ে বসতি স্থাপন করেন। বিশেষ কারণে পরে তারা হুগলি ও পরে শ্রীরামপুরে বসতি স্থাপন করেন। তবে ছোট থেকেই সূক্ষ্ম নকশা অঙ্কনে পঞ্চাননের উৎসাহ ছিল। নকশায় ছোট ছোট কাজ তিনি অসাধারণ দক্ষতায় ফুটিয়ে তুলতেন।

কেরি সাহেবকে অনেকক্ষণ অপেক্ষায় রেখেছি। পঞ্চাননের সঙ্গে কেরি সাহেবের কুশল বিনিময়ের পালা সাঙ্গ হলে তারা আসল কথাটায় এলেন। সাহেব ইচ্ছেটাও জানালেন। সবকিছু ঠিকঠাক হলো। পঞ্চানন শ্রীরামপুর প্রেসে কাজ করতে রাজি হলেন। সালটা ১৭৯৯। প্রথমে পুরোনো মেসিন দিয়ে কাজ শুরু হলো (এই মেসিনটি ছিল জর্জ উডনির দেওয়া)। তৈরি হলো শ্রীরামপুর প্রেস। শুরু হলো পঞ্চাননের পরিশ্রম, নিষ্ঠা, কর্মকুশলতা। নিত্য নতুন পদ্ধতি আবিষ্কার হতে থাকে। কম সময়ে অনেক বেশি অক্ষর ছাপা হতে শুরু করে। অক্ষরের ডিজাইনেও আসে আধুনিকতা। দেখতে দেখতে এই প্রেস এশিয়ার বৃহত্তম অক্ষর তৈরীর কারখানায় পরিণত হয়।

এখান থেকে ১৮০১ সালে ছাপা হয় বাইবেলের বাংলা অনুবাদ। কৃত্তিবাসী রামায়ণ ও কাশীদাসী মহাভারত সহ বিভিন্ন গ্রন্থ। ‘দি গসপেল অব সেন্ট ম্যাথ্যু’ অনুবাদ ‘মঙ্গল সমাচার ম্যাতিয়ুর’ নামে ছাপা হয়। পাঠ্য পুস্তক, গল্প গ্রন্থ, ইতিহাসমূলক গ্রন্থ, জ্ঞানবিজ্ঞানের গ্রন্থ, প্রকাশিত হতে থাকে। একের পর এক পর একটা বই। যেন একটা বিপ্লব ঘটে গেল।

শুধু বাংলা অক্ষর তৈরীতে তিনি সীমাবদ্ধ থাকলেন না। তৈরি হলো দেবনাগরী ভাষার হরফ। কাজ আরও নিখুঁত হলো। দেবনাগরী হরফে সংস্কৃত ব্যাকরণ মুদ্রিত হলো। সালটি ১৮০৩।

“Panchanan developed a set of devnaguri script, the first Nagori type to be developed in India.” (Panchanan Karmakar’s biography)

একে একে বোপদেবের মুগ্ধবোধ, সংস্কৃত বিভিন্ন গল্প, নীতিমালা সহ বিভিন্ন বই প্রকাশ পেতে থাকে।

এভাবে একে একে আরবি ফারসি বর্মি, তেলেগু, মারাঠি, চীনা সহ প্রায় ১৪ টা ভাষার হরফ তৈরি হলো। এই প্রেসের কাজের পরিসংখ্যান দেখলে বিস্মিত হতে হয়। এইজ প্রেস ৩০ বছরে ২,০০,০০ কপি বই ৪০টি ভাষায় ছাপিয়ে ছিল। কাজগুলো ছিল প্রায় নির্ভুল। টাইম অব ইন্ডিয়াতে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, “In 30 years, the Serampore mission press printed over 2,00,00 copies of books in 40 languages.” (TOI: 9 Feb, 2012)

বাংলা ভাষার ছাপার ইতিহাসে প্রথম চলনসই বাংলা ও সংস্কৃত ভাষায় ছাঁচ তৈরির অগ্রদূত পঞ্চানন কর্মকার। কিন্তু চার্লস উইলকিন্সের সাথে এতদিন কাজ করার পরেও সাহেব এই গুণী মানুষটির নাম কোথাও উল্লেখ করেননি। এমনকি এদেশেও তাকে নিয়েও সেভাবে কোন গবেষণা হয় নি। সেটাই আশ্চর্যের। সজনীকান্ত দাস এই বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন।

* পঞ্চাননের জীবন কাহিনী আমাদের প্রয়োজনের পক্ষে খুব বেশি নয়।” (“বাংলা গদ্য সাহিত্যের ইতিহাস”: সজনীকান্ত দাস)

যাক সে সব কথা। বাংলা অক্ষর নির্মাণ ও ছাপার ইতিহাসে তার অবদান অনস্বীকার্য। তাই এ কথা বলা অত্যুক্তি হবে না যে, তিনি বাংলা ছাপার অক্ষরের ইতিহাসে পথিকৃৎ।

ঋণ স্বীকার

১. “Panchanan Karmakar’s biography” :

২.”The Life and Times of Carey Marshman and Ward” : Jon Marshman)

৩. পঞ্চানন কর্মকার: হাতেই ছাপার হরফ পেল বাংলা” : গৌতমবসু মল্লিক)

৪. আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস : তপন কুমার চট্টোপাধ্যায়

৫. “বাংলা গদ্য সাহিত্যের ইতিহাস” : সজনীকান্ত দাস

৬. “বাংলা সাহিত্যের পরিচয় : ড. পার্থ চট্টোপাধ্যায়

৭. “History of Bengali literature: Sen Sukumar”

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev