গোটা জঙ্গলমহলে লকডাউনের ফলে খাবারের অভাব দেখা দিয়েছে। তবু সরকারি ও তৃণমূলের নেতৃত্ব স্থানীয় মানুষের অক্লান্ত পরিশ্রমে আলোর মুখ কিছুটা দেখতে পাওয়া গেছে। আজ রাণীবাঁধ পঞ্চায়েত সমিতির উদ্যোগে বাঁকুড়া জেলা পরিষদের ব্যবস্থাপনায়, করোনা পরিস্থিতিতে জঙ্গলমহলের রানিবাঁধ ব্লকের ৬০টি অপুষ্টিজনিত রোগে আক্রান্ত শিশুদের পরিবারের পাশে দাঁড়ালো জন প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু, সহ-সভাধিপতি শুভাশিস বটব্যাল, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভদীপ পালিত, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শিবাজী বন্দ্যোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি লীনা মন্ডল-সহ জয়ন্ত মিত্র, বিদ্যুৎ দাস, সুমিত চক্রবর্তী, অভিজিৎ চৌধুরী প্রমুখ।


