করোনা মোকাবিলায় রাজ্যে আপদকালীন ত্রাণ তহবিল গড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আহ্বানে সাড়া দিয়ে সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। আজ কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন পাঁশকুড়া পৌরসভার পৌরপিতা নন্দকুমার মিশ্র এবং উপ-পৌরপিতা সইদুল ইসলাম খান ও জাইদুল ইসলাম খান এর যৌথ উদ্যোগে পাঁশকুড়া পৌরসভার রিলিফ ফান্ড থেকে করোনা মোকাবিলার জন্য পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসকের হাতে দু-লক্ষ (২,০০,০০০/-) টাকার চেক তুলে দেওয়া হলো।

