| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’-র নতুন সংখ্যা প্রকাশ : দীপাঞ্জন দে

Reporter
দীপাঞ্জন দে / ১০২৮ জন পড়েছেন
আপডেট বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

বাংলা ভাষায় পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত একটি ত্রৈমাসিক পরিবেশ পত্রিকা হলো ‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’ (Bio-diversity Conservation News Letter)। গোবরডাঙা জীববৈচিত্র্য ব্যবস্থাপনা সমিতির মুখপত্র হিসেবে ২০২০ সাল থেকে এই পত্রিকা প্রকাশিত হচ্ছে। আনুষ্ঠানিকভাবে ১৭ জানুয়ারি ২০২১ (রবিবার) গোবরডাঙা গবেষণা পরিষদে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশিষ্ট পরিবেশবিদ ড. দেবল দেব পরিবেশ পত্রিকা ‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’-র প্রথম সংখ্যাটির আবরণ উন্মোচন করেছিলেন। ২০২৩ সালে এই পত্রিকা তার চতুর্থ বর্ষে পদার্পণ করেছে।

৩০ জুলাই ২০২৩ (রবিবার) কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য গ্রেস কটেজে এক পরিবেশ শিবিরের আয়োজন করা হয়েছিল। বরিষ্ঠ বিজ্ঞান প্রচারক দীপককুমার দাঁ ও পরিবেশকর্মী দীপাঞ্জন দে-র আহ্বানে এই পরিবেশ শিবির বসেছিল। আয়োজক গোবরডাঙা জীববৈচিত্র্য ব্যবস্থাপনা সমিতি ও সুজন-বাসর। সহযোগিতায় নদিয়া পরিবেশ মঞ্চ, বিজ্ঞান অন্বেষক ও রাখী পত্রিকা। পত্রিকা প্রকাশ, গ্রন্থ প্রকাশ, জৈবসামগ্রীর প্রচার ও বিপণন, পরিবেশ ও বিজ্ঞান বিষয়ক বিভিন্ন পত্র-পত্রিকার প্রদর্শনী ও বিপণনের ব্যবস্থা ছিল এই পরিবেশ শিবিরে। এই পরিবেশ শিবিরেই পরিবেশ পত্রিকা ‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’-র নতুন সংখ্যাটি চতুর্থ বর্ষের দ্বিতীয় ও তৃতীয় (যুগ্ম) সংখ্যা (এপ্রিল-জুন, জুলাই-সেপ্টেম্বর ২০২৩) প্রকাশিত হলো। অনুষ্ঠানিকভাবে পত্রিকার নতুন সংখ্যাটির আবরণ উন্মোচন করেন বিশিষ্ট লেখক দেবনারায়ণ মোদক এবং নদিয়া পরিবেশ মঞ্চের আহ্বায়ক বিজ্ঞানকর্মী সুব্রত বিশ্বাস। পত্রিকার প্রকাশক দীপককুমার দাঁ এবং সম্পাদক দীপাঞ্জন দে সেই সময় উপস্থিত ছিলেন। সঙ্গে বহু বিশিষ্টজনের উপস্থিতি ছিল লক্ষণীয়।

গ্রেস কটেজে ‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’ প্রকাশ এই প্রথম নয়, আগের বছর ১৩ ফেব্রুয়ারি, ২০২২ গ্রেস কটেজে আয়োজিত নদিয়া পরিবেশ মঞ্চের প্রথম পরিবেশ মেলায় ‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’-র তৃতীয় বর্ষের প্রথম ও দ্বিতীয় (যুগ্ম) সংখ্যা (জানুয়ারি-মার্চ, এপ্রিল-জুন ২০২২) প্রকাশিত হয়েছিল। বাংলা ভাষায় প্রকাশিত পরিবেশ পত্রিকা হিসেবে ‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’ ইতিমধ্যে নিজের স্বতন্ত্র একটি জায়গা তৈরি করছে। ‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’-য় পরিবেশ ও বিজ্ঞান বিষয়ক নিবন্ধ, প্রতিবেদন, কবিতার পাশাপাশি পরিবেশের বিভিন্ন টুকরো খবরও থাকে, যেগুলি অনেককে আকৃষ্ট করে। ছবিসহ পরিবেশের বিভিন্ন বিষয়ের পাঠ নেওয়ার সুযোগ হয় বলে ছোটদেরও বিশেষ পছন্দের। ৪৮ পাতার পত্রিকায় পরিবেশের বিচিত্র সব জীববৈচিত্র্যর ছবি ছাপা হয়। পরিবেশকর্মী, বিজ্ঞানকর্মী এবং পাঠকদের পাশাপাশি জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা শিক্ষার্থীদের মধ্যেও বিশেষ জায়গা করে নিতে প্রস্তুত।

‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’-র নতুন সংখ্যাটিতেও পরিবেশের বিভিন্ন বিষয় উপস্থাপিত হয়েছে। যেমন— এক প্লাস্টিক বোতল জল, না এক বোতল প্লাস্টিক : তরুণকুমার সাহা, প্লাস্টিক আর নয় (কবিতা) : অমৃতাভ দে, নিধিরপোতার খাল (পর্ব ৩) : মমতা বিশ্বাস, বেঁচে উঠুক সুরধুনী নদী : সতীনাথ ভট্টাচার্য, জলাশয় বাঁচাও, বনসৃজন হোক শপথ : সাগরময় অধিকারী, শালবাগানের গাছ চুরি : দীপু চক্রবর্তী, পরিবেশ দিবস এবং : ড. শতাব্দী দাশ, ঘূর্ণিঝড় মোকা : অজয় নাথ, পুর-এলাকায় ‘নগর বন’ তৈরি করছে রাজ্য : শ্যাম গোপাল, প্রাণীদের প্রতি সদয় হবেন কেন? : ডা: অপূর্ব চৌধুরী, বোবাদের কথা : অহর্নিশ, শব্দ দূষণ নিয়ন্ত্রণে সাউন্ড মিটার বসবে বাংলা জুড়ে : তাপস প্রামাণিক, বিপন্ন হাতিরা : শক্তি চট্টোপাধ্যায়, যশোর রোড— গাছ নিধন চলবে : গৌতম সরকার, কুকুর ও বিড়ালের মধ্যে কে এগিয়ে? (সংগৃহীত), কথায় আছে আশায় বাঁচে চাষা পশ্চিমবঙ্গ সেই প্রবাদের মধ্যেই আটকে আছে : দিপ্তাশ্য যশ, সুন্দরবনে জেলিফিশ : প্রবীর দিপু, পতঙ্গরা বাঁচলে বাঁচব আমরাও : সৈকত বসু, রাতি পোহাইতেই রেকর্ড হবে পাখির সব কলরব, মুরগির মল থেকে জৈব গ্যাস তৈরির পরিকল্পনা : প্রজ্ঞানন্দ চৌধুরী, দেড়শো বছর পর দেশে অরেঞ্জ ফ্ল্যাট প্রজাপতির দেখা : রাকিব ইকবাল, কেন করো নিজেকে শেষ : পঞ্চানন মণ্ডল, অদ্বৈতের জয় হোক : মৃদুল শ্রীমানী, সুন্দরবনের নদীর লুপ্তকথা : সৌম্যকান্তি জানা, প্রকৃতি থেকে বিনামূল্যে যা পাই : দেবল দেব, পরিবেশ সুরক্ষা— সক্রিয়তায় হোক আমাদের লক্ষ্য : দীপককুমার দাঁ, পশ্চিমবঙ্গ গণ সমবায় উদ্যোগ : ঋতব্রত ঘোষ, বন্ধু বিনে প্রাণ বাঁচে না— আরিফকে দেখে উদ্বেল সারস (সংগৃহীত), লোভ (কবিতা) : অর্কজিৎ সেন, শিশুদের পুষ্টি এবং মিড-ডে মিলের কর্মী, পরিবেশ অপরাধ চিহ্নিতকরণের প্রসঙ্গে বই প্রকাশের উদ্যোগ : বিশ্বজিৎ মুখোপাধ্যায়, পরিবেশ চেতনার হাতেখড়ি হোক নিজের এলাকা দিয়ে : দীপককুমার দাঁ, পরিবেশবান্ধব মডেল ভিলেজ তৈরির উদ্যোগ বসন্তীতে : বিশ্বজিৎ মহাকুড়, কৃষ্ণনগরে সংরক্ষিত বটগাছ : ঋষভদেব, পশ্চিমবঙ্গে মিলেট চাষের সম্ভাবনা : ড. অনুপম পাল, রাজস্থানে তাঁতি পাখির বাসা ধ্বংসের কারণ : বিশ্বরঞ্জন গোস্বামী, নদীর জঙ্গল ধ্বংস হোক : অনুপ হালদার, জলঙ্গি নদী বাঁচানোর দাবিতে পঞ্চায়েত ভোটে প্রার্থী : দীপাঞ্জন দে প্রভৃতি লেখা এবারের সংখ্যাটিতে রয়েছে রয়েছে।

‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’-র প্রকাশক দীপককুমার দাঁ, তিনি গোবরডাঙা গবেষণা পরিষৎ-এর প্রতিষ্ঠাতা ও বরিষ্ঠ বিজ্ঞান প্রচারক হিসেবে সুপরিচিত। বর্তমানে এই পত্রিকার প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন ড. অনুপম পাল, অবসরপ্রাপ্ত সহ-অধিকর্তা, কৃষিবিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। এছাড়া পত্রিকার উপদেষ্টামণ্ডলী এবং সম্পাদকমণ্ডলীতে বহু গুণী মানুষ রয়েছেন। বর্তমানে এই পত্রিকার উপদেষ্টামণ্ডলীতে যাঁরা রয়েছেন— মৃদুল শ্রীমানী, ড. সব্যসাচী চট্টোপাধ্যায়, কালীপদ সরকার, ড. শতাব্দী দাশ, শৈলেন চণ্ডী, ড. সুনীল বিশ্বাস, ড. সৈকত বসু, সুকুমার মিত্র, শাশ্বতী রায়, ড. অনির্বাণ রায়, ড. কৃষ্ণেন্দু আচার্য, প্রভুদান হালদার, ড. অনিলকুমার সরকার, সুব্রত বিশ্বাস, গার্গী সেনগুপ্ত এবং ড. পরিতোষ ভট্টাচার্য। আর পত্রিকার সম্পাদকমণ্ডলীতে রয়েছেন— জয়দেব সমাদ্দার, জয়দেব দে, বিক্রম মিত্র, রাজা রাউত, দেবাশিষ পণ্ডা এবং উজ্জ্বল কাঞ্জিলাল। পত্রিকার যুগ্ম সম্পাদক মৃণাল বিশ্বাস ও তন্ময় ধর। অফিস সহায়ক হিসেবে রয়েছেন অর্ণব কুণ্ডু, দুলাল বর্মন ও শুভ্রা বৈদ্য। পত্রিকায় প্রধান সম্পাদকের পদ অলংকৃত করছেন প্রাণীবিজ্ঞানী সিদ্ধার্থনারায়ণ জোয়ারদার। আর পত্রিকার সম্পাদক পরিবেশকর্মী দীপাঞ্জন দে।

লেখক: সম্পাদক, ‘জীববৈচিত্র্য সুরক্ষা বার্তা’।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev