| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

শহর ছেড়ে প্যারিসবাসী এখন গ্রামের পথে

Reporter
পেজফোর, নিউজ ডেস্ক / ৪৫০ জন পড়েছেন
আপডেট শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার সতর্ক করলেও তাতে কান দেয়নি ইউরোপ। মার্কিন যুক্তরাষ্ট্রে না হয় ডোনাল্ড ট্রাম্পের মতো একজন বিজ্ঞ মানুষ রয়েছেন যিনি বিজ্ঞানকে বুড়ো আঙুল দেখানো রাষ্ট্রপ্রধান। ইউরোপের সব দেশে তো তা নয়—তবু কোবিদ সংক্রমণ রোখার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন যেমন চূড়ান্ত ব্যার্থ তেমনই ব্যার্থ ইউরোপের কয়েকটি দেশ। এই দেশ গুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে ফ্রান্স। বিজ্ঞান, সাহিত্য, শিল্পকলায়, পৃথিবীর সামনের সারির দেশগুলির মধ্যে ফ্রান্স অন্যতম। তবু চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতা ও করোনা স্বাস্থ্য বিধি না মানার ফলে দ্বিতীয় কোবিদ ঝড়ে বিপর্যস্ত প্যারিস। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায়, ফের লকডাউন ঘোষণা করেছে মাকরঁ প্রশাসন। আর লগডাউনে হাঁপিয়ে উঠতে হবে এই ভাবনা থেকে প্যারিস বাসী এখন গ্রাম মুখী। প্যারিসের জনসাধারনের মন্ত্র এখন গ্রামে চলো। প্যারিসের ঘরবাড়ি ছেড়ে জনতার গ্রামে ছোটার জেরে রাজধানীর সব রাজপথ প্রায় অবরুদ্ধ। এমনই পরিস্থিতি যে ৬০০ কিমি এলাকা জুড়ে রাস্তায় রাস্তায় তীব্র যানজট। যা সামাল দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে পুলিশ বাহিনীকে। প্যারিসবাসী মনে করছেন, কতদিন লকডাউনে অবরুদ্ধ হয়ে থাকতে হবে তার কোনও ঠিক নেই। তার চেয়ে বরং গ্রামের খোলা আকাশ, উন্মুক্ত প্রান্তরে সবুজ ঘাস, দিনের সূর্য ও রাতের চাঁদের কিরণ মেখে দিনগুলো কাটানোই ভালো। সেই কারনেই শহর ছেড়ে প্যারিসবাসী এখন গ্রামে চলো মন্ত্রে বিশ্বাসী।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev