| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

জলপাইগুড়ি-কলকাতা বাস রুট চালু হবে পুজোর উপহার হিসেবে—পার্থপ্রতিম রায় : সজল দাশগুপ্ত

Reporter
সজল দাশগুপ্ত / ৬৮১ জন পড়েছেন
আপডেট শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ময়নাগুড়ি পরিদর্শন করলেন এনবিএসটিসি-র চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। এদিন ময়নাগুড়ি ডিপোতে এসে সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, ময়নাগুড়ি সরকারি বাস ডিপোর  অনেক সমস্যা আছে সেগুলি কি করে সূরাহা করা যায় তার দিকে নজর দেওয়া হবে। এছাড়াও বিভিন্ন বাস রুটে যে সকল বাস বন্ধ আছে সেগুলি চালু করার ব্যাপারে উদ্যোগ নেবেন বলে তিনি জানান। তিনি বলেন, ময়নাগুড়ি ডিপোতে যা খরচ সেই অনুযায়ী আয় হচ্ছে না। বাস ডিপোর প্রায় সাত-আট কাঠা জমি বেদখল হয়ে গেছে সেগুলি আইনমাফিক উদ্ধার করা হবে। প্রয়োজনে সেই সব জায়গায় ব্যবসায়ীদের জন্য স্টল খুলে দিয়ে তাদের কাছ থেকে মাসিক ভাড়া নেওয়া হবে সংস্থার পক্ষ থেকে। অন্যদিকে কিছু নতুন গাড়ি দেওয়া হবে এই ডিপোতে।

এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনবিএসটিসি-র দায়িত্বে থাকা প্রাক্তন ময়নাগুড়ি বিধায়ক অনন্ত দেব অধিকারী, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শুভম রায় বসুনিয়া, সহ-সভাপতি ঝুলন সান্যাল, ময়নাগুড়ি বার্নিশ সমবায় সমিতির চেয়ারম্যান মনোজ রায়-সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে অনন্ত দেব অধিকারী ডিপোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সেইসঙ্গে সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়-এর কাছে সমস্যাগুলো তুলে ধরেন। এছাড়া খুব দ্রুত জলপাইগুড়িতে দূরপাল্লার বাস চালু করা হবে এবং ধূপগুড়ি এলাকায় চালু হবে এনবিএসটিসি স্টেশন। ধূপগুড়ি পুর বাস টার্মিনাস পরিদর্শনে এসে একথা জানালেন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।

এরপর ধূপগুড়ি পুরবাস টার্মিনাস পরিদর্শনে আসেন পার্থপ্রতিম রায়। গোটা টার্মিনাস চত্বর পরিদর্শন করেন তিনি। এরপর টার্মিনাসের হলঘরে বৈঠক করেন তিনি। বৈঠকে ছিলেন ধূপগুড়ি পুরসভার চেয়ারপার্সন ভারতী বর্মন, ভাইস চেয়ারম্যান রাজেশ সিং, পঞ্চায়েত সমিতির সভাপতি দিনেশ মজুমদার, ধূপগুড়ি থানার আইসি, সংস্থার আধিকারিক।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ধূপগুড়িতে আগামী ৭ অক্টোবর ২০২১ থেকে এনবিএসটিসির টিকিট কাউন্টার চালু হতে চলেছে। সেইসাথে ধূপগুড়ি থেকে দুটি দূরপাল্লার বাস চালু করা হবে। পুরসভা আমাদের ঘর দিয়েছে সেখানে আমরা টিকিট কাউন্টার করব। স্টাফদের থাকার জায়গা হচ্ছে এবং আমি আশা রাখছি আগামী ছয় মাসের মধ্যে এখানে একটি এনবিএসটিসির টার্মিনাসে রূপান্তর করা হবে। যেখানে ৫-৬ টি বাস থাকবে। উল্লেখ্য কিছুদিন আগেও এনবিএসটিসির আধিকারিকরা ধূপগুড়ি পুর বাস টার্মিনাস পরিদর্শন করেছেন।

ময়নাগুড়ি থেকে সোজা জলপাইগুড়িতে আসেন এনবিএসটিসির নবনিযুক্ত চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। মাঝে ফালাকাটা বাস স্টেশনও একবার তিনি পরিদর্শন করেন। জলপাইগুড়ি পঞ্চানন স্মারক সমিতির সভাপতি বিজয় চন্দ্র বর্মনকে সাথে নিয়ে এবং অন্যান্য শিক্ষক প্রতিনিধি-সহ বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি মহুয়া গোপ-সহ জেলার অন্যান্য তৃণমূল নেতাকর্মীদের উপস্থিতিতে পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করেন। তারপর এখান থেকে জলপাইগুড়ি এনবিএসটিসি পরিদর্শন করেন চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। তিনি জানান জলপাইগুড়ি কলকাতা রুট চালু হবে পুজোর উপহার হিসেবে। স্বভাবতই এইরকম পদক্ষেপে জলপাইগুড়ি জেলা সাধারণ মানুষ উপকৃত হবেন। জলপাইগুড়িতে দূরপাল্লার বাস পরিষেবা চালু হলে দূরপাল্লার বাস ধরার ক্ষেত্রে যে ভোগান্তির সম্মুখীন হতে হতো জলপাইগুড়ি জেলার সাধারণ মানুষকে সেই সমস্যাটা থেকে মুক্ত হবেন তারা।

অপরদিকে আলিপুরদুয়ার জেলার অন্তর্গত কামাখ্যাগুড়ির যোগাযোগ ব্যবস্থা খুবই দুর্বিষহ একাধিক সরকারি দপ্তর থাকা সত্ত্বেও পরিবহন ব্যবস্থা সঠিক মত না থাকায় প্রতিদিন চরম ভোগান্তির সম্মুখীন হতে হয় কামাখ্যাগুড়ির সাধারণ মানুষকে। এই বিষয়ে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয় নি।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev