দিলীপ ঘোষ বা তাঁর মতো সমগোত্রীয় নেতাদের হিংসা হচ্ছে। তাই তাঁরা নানারকম মন্তব্য করছেন। এটা রাজনীতি করার সময় নয়। শুক্রবার ৩ এপ্রিল এ কথা বলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, মানুষ বাঁচলে তো কে কংগ্রেস, কে কমিউনিস্ট, কে সিপিআইএম, কে তৃণমূল, কে বিজেপি! আরে সোশ্যাল ডিসটান্সিং মেনেও তো অনেক কিছু করা যায়। তা করতে পারেন। কিন্তু তা না করে যা করছেন তা অন্যায়। হঠাৎ যেন প্যারাশুট থেকে নেমেছেন!