করোনার জেরে আপাতত স্থগিত রাখা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। ২৩, ২৫ ও ২৭ মার্চ, এই তিনদিন বিভিন্ন বিষয়ের পরীক্ষা বাকি ছিল উচ্চ মাধ্যমিকের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে পরীক্ষাগুলি আপাতত স্থগিত রাখা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শনিবার ২১ মার্চ তিনি বলেন, ১৫ এপ্রিলের পর নতুন সূচি ঘোষিত হবে। একাদশ শ্রেণীর পরীক্ষাও স্থগিত থাকছে। পার্থবাবু বলেন, সরকারি নির্দেশিকা অমান্য করে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলা রাখা হয়েছে তা অবিলম্বে বন্ধ করতে হবে।
