মিড ডে মিলের রন্ধনকর্মী ও ডেটা এন্ট্রি অপারেটরদের এবার স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ২০ মার্চ সাংবাদিকদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, ১ এপ্রিল থেকেই এই ব্যবস্থা চালু হবে। যে ছাত্র-ছাত্রীরা মিড ডে মিল পায় মুখ্যমন্ত্রীর নির্দেশে তাদের ২ কিলো করে চাল ও আলু এক মাসের জন্য দেওয়া হবে। স্কুল থেকেই এগুলি অভিভাবকদের দেওয়া হবে, তবে একসঙ্গে দশজনের বেশি কেউ জড়ো হবেন না। কাদের কবে চাল ও আলু দেওয়া হবে তা জানিয়ে দেওয়া হবে। সকলকেই দেওয়া হবে, ফলে যেদিন দেওয়া হবে সেদিনই স্কুলে আসতে অনুরোধ করা হয়েছে অভিভাবকদের।