ক্লাস নাইন থেকে টুয়েলভের পড়ুয়াদের সুবিধার জন্য দূরদর্শনে বিকেল চারটে থেকে এক ঘণ্টার ক্লাসের ব্যবস্থা করেছিল রাজ্য সরকার। ৭ থেকে ১৩ এপ্রিল অবধি এই ব্যবস্থা করে দূরদর্শনের বাংলা চ্যানেলে স্লট নেয় রাজ্য সরকার। কিন্তু শনিবার ৪ এপ্রিল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, অভিভাবক বা শিক্ষকরা যে সময় চাইছেন তাতে সামঞ্জস্য থাকছে না। ফলে এই প্রক্রিয়ায় সুফল মিলবে না। এইজন্য দূরদর্শনে ক্লাসের বন্দোবস্ত করার বিষয়টি বন্ধ থাকা হচ্ছে। তবে বাংলার শিক্ষা পোর্টাল-সহ অন্য মাধ্যমগুলি নিয়ে আগের নির্দেশিকা বহাল থাকবে। অভিভাবক, শিক্ষক ও ছাত্রসমাজকে আমরা গুরুত্ব দিই। তাই এমন ব্যবস্থা করা হবে যাতে সমগ্র ছাত্রসমাজ উপকৃত ও উৎসাহিত হয়।