নিত্য দিনের মতো আজও সকাল থেকে বেরিয়ে পড়েছেন পার্থ প্রতিম রায়। কোচবিহার মদনমোহন মন্দির ও শনি মন্দির সংলগ্ন যে সব দুঃস্থ মানুষেরা মন্দির সংলগ্ন এলাকায় ভিড় করে থেকেন ভিক্ষান্নে যাদের নিত্য দিনগুজরান চলে তাদের মাঝে। এই লকডাউনের সময় তাদের অন্ন জোটা দায়। মন্দিরে খুব একটা কেউ পুজো দিতে আসে না। ফলে খাবারও জোটে না সেইরকম। পার্থ প্রতিম আজ বেছে নিয়েছেন সেই সব অঞ্চল। রান্না করা খাবার বিতরণ করলেন এই সব দুঃস্থ মানুষদের মধ্যে। তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত দিলেন সঞ্জীব রাজভর, খোকন মিয়া, গৌতম দত্ত, বিশ্বজিৎ দেব।



