করোনা নিয়ে আমরা সবাই বেশ আতঙ্কিত কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। আমরা তাঁর সৈনিক। তাঁর কথা মতো আমরাও এগিয়ে চলেছি। গতকাল কোচবিহার উত্তর বিধানসভার কালযানি খাপাইডাংগা গ্রাম পঞ্চায়েত আর আজ ডাংডিংগুড়ি গ্রাম পঞ্চায়েত।

দুটি পঞ্চায়েতেই প্রায় ১,০০০ পরিবারের হাতে সাধ্যমতো খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হলো। গতকাল আমার সঙ্গে ছিলেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা উপপ্রধান হলধর সরকার, প্রধান দিলীপ মজুমদার, কর্মাধ্যক্ষ সুশান্ত রায়, রথীন্দ্রনাথ সরকার, প্রনয় বৈশ্য, বাদশা, রুকুদ্দিন মিয়া, সঞ্জয় রায়-সহ দলীয় কর্মীরা।

আর আজ প্রধান কল্পনা রায়, উপপ্রধান বিমল সিংহ রায়, অঞ্চল নেতৃত্ব সজল রায়, বর্নালী রায়, অতুল সিংহ, নারায়ণ বর্মনসহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বগণ। সকলে ভালো থাকুন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। একটা অনুরোধ প্রয়োজনে আমাকে খবর দিন আমি ঠিক সময়ে আপনাদের কাছে পৌঁছে যাব। এ কথা বললেন, পার্থ প্রতিম রায় নিজে।