সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কোচবিহারের বিভিন্ন এলাকা চোষে বেড়াচ্ছেন পার্থ প্রতিম। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উদ্যোগে লকডাউন পরিস্থিতিতে বিনামূল্যে রেশন পরিষেবা যথাযথভাবে হচ্ছে কিনা তা সরেজমিনে খতিয়ে দেখতে সকালেই বেড়িয়ে পড়েন শহরের গোলবাগান, দেবীবাড়ি, কাছারি মোড়, হরিশপাল চৌপথীসহ ৬ টি রেশন দোকানে। কথ বলেন রেশন দোকানের মালিকসহ প্রাপকদের সাথে।

ধূমপুর হাই স্কুলে প্রশাসনের তরফ থেকে খোলা হচ্ছে করোনা কোয়ারেন্টাইন সেন্টার। সেই সেন্টারের প্রস্তুতি খতিয়ে দেখতে গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সদস্য-সহ গ্রাম পঞ্চায়েতের আধিকারিকদের নিয়ে যান।

এরপর কোচবিহার উত্তর বিধানসভার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ৫০০ পরিবারের কাছে সাধ্যমতো পৌঁছে দেন খাদ্যসামগ্রী। সঙ্গে ছিলেন প্রধান শিখা বর্মন দাস, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মন্টু দাস-সহ অঞ্চল নেতৃত্ববৃন্দ।।



