কোচবিহার শহরের কোল ঘেঁষে একটা ছোট্ট কলোনি, নাম তার প্রিয়গঞ্জ কলোনি। এই কলোনিতে প্রায় ৩০০ যৌন কর্মীর বাস। সারাদেশে লকডাউন চলছে। খাঁ খাঁ করছে যৌন পল্লী। এমন এক মরশুম যেখানে খরিদ্দার পাওয়া সত্যিই খুব দুষ্কর। ফলে টান পড়েছে হাঁড়িতে। ভাঁড়ার শূন্য। এগিয়ে এসেছেন প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায়। আজ কোচবিহার ৬ নং ওয়ার্ডে প্রিয়গঞ্জ কলোনীর ৩০০ জন বাসিন্দাকে শুভ নববর্ষের দিন শুভেচ্ছা জানালেন, তাঁদের রান্না করা খাবার পরিবেশন করলেন প্রত্যেককে মাস্ক, স্যানিটাইজার দিলেন শেষে প্রত্যেককেই মিষ্টা মুখ করালেন। সত্যি এটা অন্যান্য একটি প্রয়াস। এই প্রয়াসের মাঝে উপস্থিত ছিলেন আই.সি সৌম্যজিত রায়, সঞ্জীব রাজভর, খোকন মিয়া, গৌতম দত্ত, সুজিত,সপ্তর্ষি, বাপ্পা সাহা, বিজন, বিকাশ, অশোক, তরু-সহ অন্যান্যরা।






